মেডিকেলের ক্লাস শুরুর তারিখ ঘোষণা

২৫ মে ২০২৪, ০৫:৪৪ PM , আপডেট: ০২ আগস্ট ২০২৫, ০৩:৩২ PM
মেডিকেল শিক্ষার্থী

মেডিকেল শিক্ষার্থী © ফাইল ছবি

দেশের সরকারি-বেসরকারি মেডিকেল কলেজগুলোর ২০২৩-২০২৪ শিক্ষাবর্ষ এমবিবিএস কোর্সের প্রথম বর্ষের শিক্ষার্থীদের ক্লাস আগামী ৫ জুন থেকে শুরু হবে। সম্প্রতি এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর।

এ বছর মেডিকেল ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয় গত ৯ ফেব্রুয়ারি। ফল প্রকাশ করা হয় ১১ ফেব্রুয়ারি। ২০২৩-২৪ সেশনের এমবিবিএস ভর্তি পরীক্ষার পাস করেন মোট ৪৯ হাজার ৯২৩ জন। পাসের হার ৪৭ দশমিক ৮৩ শতাংশ। এ বছর মোট এক লাখ চার হাজার ৩৭৪ ভর্তিচ্ছু আবেদন করেন। এর মধ্যে এক লাখ দুই হাজার ৩৬৯ জন ভর্তি পরীক্ষায় অংশ নেন। আবেদন করেও মোট দুই হাজার পাঁচজন আবেদনকারী ভর্তি পরীক্ষায় অনুপস্থিত ছিলেন। অনুপস্থিতির হার ১ দশমিক ৯২ শতাংশ।

পরীক্ষায় পাস নম্বর পূর্ববর্তী বছরের মতো ৪০ শতাংশ নির্ধারিত ছিল। এর ভিত্তিতে মোট ৪৯ হাজার ৯২৩ জন ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ হয়। পাসের হার ৪৭ দশমিক ৮৩ শতাংশ। এর মধ্যে ছেলে প্রার্থী ছিলেন ২০ হাজার ৪৫৭ জন, যা উত্তীর্ণ প্রার্থীর ৪০ দশমিক ৯৮ শতাংশ। মেয়ে প্রার্থীর সংখ্যা ২৯ হাজার ৪৬৬ জন, যা উত্তীর্ণ প্রার্থীর ৫৯ দশমিক ০২ শতাংশ।

প্রসঙ্গত, দেশের ৩৭টি সরকারি মেডিকেল কলেজে আসন রয়েছে পাঁচ হাজার ৩৮০টি। আর ৬৭টি অনুমোদিত বেসরকারি মেডিকেল কলেজে আসন রয়েছে ছয় হাজার ২৯৫ টি।

 
‘স্যার’ বলা শর্তের মতো জায়গায় নিয়ে যাওয়া ‘ভয়ংকর’
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
জাতীয় বিশ্ববিদ্যালয়ে ২৩ পদের বড় নিয়োগ 
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
কুমিল্লায় অজ্ঞাতনামা যুবকের মরদেহ উদ্ধার
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
ময়মনসিংহ বিভাগীয় কমিশনারের কার্যালয়ে ৯ পদে নিয়োগ
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
মানবতাবিরোধী অপরাধে ওবায়দুল কাদেরসহ ৭ জনের মৃত্যুদণ্ড
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
আওয়ামী লীগের আরও এক এমপি আটক
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9