চলমান তাপদাহে ছুটি-ক্লাস নিয়ে সিদ্ধান্ত হয়নি মেডিকেলের

২১ এপ্রিল ২০২৪, ০৬:৫২ PM , আপডেট: ০৬ আগস্ট ২০২৫, ১২:১৪ PM
সব শিক্ষা প্রতিষ্ঠানে ছুটির ঘোষণা আসলেও সিদ্ধান্ত হয়নি মেডিকেলের

সব শিক্ষা প্রতিষ্ঠানে ছুটির ঘোষণা আসলেও সিদ্ধান্ত হয়নি মেডিকেলের © ফাইল ছবি

সারা দেশে চলমান দাবদাহের কারণে শিক্ষাপ্রতিষ্ঠানগুলোয় ছুটি এবং অনলাইন ক্লাসের ঘোষণা করা হলেও এখনও দেশের মেডিকেল কলেজগুলোয় ছুটি কিংবা অনলাইন ক্লাসের বিষয়ে কোনো সিদ্ধান্ত হয়নি। রবিবার পর্যন্ত দেশের সরকারি-বেসরকারি অধিকাংশ বিশ্ববিদ্যালয়, স্কুল, কলেজ, মাদ্রাসা এবং প্রাথমিক শিক্ষালয়গুলোয় ছুটি এবং অনলাইন ক্লাসের ঘোষণা দিয়েছে সংশ্লিষ্ট তদারক প্রতিষ্ঠানগুলো। এছাড়াও দেশে চলমান দাবদাহের কারণে শিক্ষাপ্রতিষ্ঠানের ছুটি আরও বাড়তে পারে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী ডা. সামন্ত লাল সেন।

ছুটির বিষয়ে জানতে চাইলে স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের চিকিৎসা শিক্ষা শাখার পরিচালক অধ্যাপক ডা. মো. মহিউদ্দিন মাতুব্বর দ্যা ডেইলি ক্যাম্পাসকে জানান, মেডিকেল কলেজের ছুটির বিষয়ে এখনও কোনো সিদ্ধান্ত হয়নি। বিষয়টি নিয়ে একটি সভা হওয়ার কথা রয়েছে। সেখানে ছুটির বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করা হবে। কোনো সিদ্ধান্ত হলে আমরা আনুষ্ঠানিকভাবে জানিয়ে দিব সবাইকে।

এর আগে, তীব্র তাপপ্রবাহের কারণে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় এবং শিক্ষা মন্ত্রণালয়ের অধীন সব স্কুল, কলেজ, মাদ্রাসা ও কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানে ছুটি ঘোষণা করা হয়েছে। এই ছুটির ফলে ২৮ এপ্রিল খুলবে শিক্ষাপ্রতিষ্ঠানগুলো। রোজার ঈদ ও পহেলা বৈশাখের টানা ছুটি শেষে আজ রবিবার এসব শিক্ষাপ্রতিষ্ঠান খোলার কথা ছিল। তবে শনিবার দুই মন্ত্রণালয় ও অধিদপ্তরগুলোর পক্ষ থেকে পৃথকভাবে এসব সিদ্ধান্তের কথা জানানো হয়। এছাড়াও অনলাইন ক্লাসের ঘোষণা জানিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়, নর্থ সাউথ ইউনিভার্সিটিসহ দেশের বেশ কয়েকটি উচ্চশিক্ষা প্রতিষ্ঠানও।

আরও পড়ুন: শিক্ষাপ্রতিষ্ঠানের ছুটি আরও বাড়তে পারে

প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় প্রথমে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত দেশের সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অ্যাসেম্বলি (প্রাত্যহিক সমাবেশ) বন্ধের ঘোষণা দিয়েছিল। কিছুক্ষণ পরে পৃথক বিজ্ঞপ্তিতে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় জানায়, চলমান তাপপ্রবাহে শিশুশিক্ষার্থীদের স্বাস্থ্য ও সুরক্ষা বিবেচনায় ২১ থেকে ২৭ এপ্রিল পর্যন্ত সব সরকারি প্রাথমিক বিদ্যালয়, শিশুকল্যাণ ট্রাস্টের বিদ্যালয় ও উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর লার্নিং সেন্টারগুলো বন্ধ থাকবে।

এরপর মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের (মাউশি) পক্ষ থেকে জানানো হয়, স্বাস্থ্য মন্ত্রণালয় ও আবহাওয়া অফিসের পূর্বাভাসের পরিপ্রেক্ষিতে মাউশির অধীন শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতেও ২৫ এপ্রিল পর্যন্ত ছুটি ঘোষণা করা হয়েছে। তবে পরের দুই দিন শুক্র ও শনিবার সাপ্তাহিক ছুটি। এর ফলে কার্যত এই ছুটি হবে ২৭ এপ্রিল পর্যন্ত।

 
আইন তার নিজস্ব গতিতে চলবে, কোনো পক্ষপাত নেই: আইনমন্ত্রী
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
চুয়েটে বাড়ছে ডেঙ্গুর প্রকোপ, দুই সপ্তাহে শনাক্ত ৯
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
ইনোভেশন ফেয়ারে অ্যাওয়ার্ড পেল ৩ পাবলিক ও ২ প্রাইভেট বিশ্ববি…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
লন্ডন ডিজাইন ফেস্টিভ্যালে বাংলাদেশের হাওরকে তুলে ধরছে শাবিপ…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
এরিয়া ইনচার্জ নিয়োগ দেবে আকিজ টোব্যাকো, আবেদন অভিজ্ঞতা ছাড়…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
আনোয়ারা ফ্ল্যাট থেকে নারীর মরদেহ উদ্ধার
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9