মেডিকেলের প্রথম মাইগ্রেশনের তালিকা প্রকাশ বৃহস্পতিবার

২৬ ফেব্রুয়ারি ২০২৪, ০৯:২২ PM , আপডেট: ০৯ আগস্ট ২০২৫, ১০:৫২ AM
মেডিকেল শিক্ষার্থী

মেডিকেল শিক্ষার্থী © ফাইল ছবি

দেশের সরকারি মেডিকেল কলেজের ২০২৩-২৪ শিক্ষাবর্ষে এমবিবিএস কোর্সে ভর্তিতে প্রথম দফায় মাইগ্রেশনের তালিকা আগামী বৃহস্পতিবার (২৯ ফেব্রুয়ারি) প্রকাশ করা হবে। 

সোমবার (২৬ ফেব্রুয়ারি) স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের পরিচালক (চিকিৎসা শিক্ষা) অধ্যাপক ডা. মো. মহিউদ্দিন মাতুব্বর এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘আগামী ২৯ ফেব্রুয়ারি আমরা প্রথম মাইগ্রেশনের তালিকা প্রকাশ করবো। এর পাঁচ দিন পর দ্বিতীয় মাইগ্রেশনের তালিকা প্রকাশ করা হবে।’

এর আগে, গত ১৮ ফেব্রুয়ারি ২০২৩-২৪ শিক্ষাবর্ষে সরকারি মেডিকেলের জন্য উত্তীর্ণদের ভর্তি প্রক্রিয়া শুরু হয়। যা চলে ২৪ ফেব্রুয়ারি পর্যন্ত। 

প্রসঙ্গত, গত ১১ ফেব্রুয়ারি ২০২৩-২৪ শিক্ষাবর্ষের এমবিবিএস ভর্তি পরীক্ষার ফল প্রকাশিত হয়।  ভর্তি পরীক্ষায় পাস করেছেন ৪৯  হাজার ৯২৩ জন শিক্ষার্থী। সরকারি মেডিকেলে সুযোগপ্রাপ্তদের মধ্যে মেয়েরা এগিয়ে। এ বছর ৩ হাজার ৬৮ জন মেয়ে সরকারি মেডিকেলে ভর্তির সুযোগ পাবেন। আর সরকারি মেডিকেলে চান্সপ্রাপ্ত ছেলের সংখ্যা ২ হাজার ৩১২ জন।

যশোরে ছয় বছরে ১৪ হাজারের বেশি আত্মহত্যার চেষ্টা, ৩৪৪ জনের ম…
  • ১৫ জুলাই ২০২৬
শেখ হাসিনার আপিলের সুযোগ নেই, মৃত্যুদণ্ড কার্যকর করতে হবে: …
  • ১৫ জুলাই ২০২৬
৩১ দফা সংস্কার প্রস্তাব বিএনপির নয়, এখন জনগণের সম্পদ: প্রধা…
  • ১৫ জুলাই ২০২৬
বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের ফেলোশিপ, আবেদন করতে পারবেন…
  • ১৫ জুলাই ২০২৬
জীবিকার তাগিদে এসেছিলেন ময়মনসিংহে, ফিরলেন লাশ হয়ে
  • ১৫ জুলাই ২০২৬
আর্জেন্টিনার বিপক্ষে ইংল্যান্ডের একাদশে থাকছেন যারা
  • ১৫ জুলাই ২০২৬
×
  • Application Deadline
  • JULY 26, 2026
  • Admission Test
  • AUGUST 01, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
FALL 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence