বেসরকারি মেডিকেলে ভর্তিতে যত আবেদন পড়ল

১৪ জুন ২০২৩, ০২:২১ PM , আপডেট: ১৯ আগস্ট ২০২৫, ০১:১২ PM
শিক্ষার্থী

শিক্ষার্থী © ফাইল ফটো

দেশের বেসরকারি মেডিকেল কলেজে ২০২২-২৩ শিক্ষাবর্ষে ভর্তির জন্য প্রায় সাত হাজার শিক্ষার্থী আবেদন করেছেন। মঙ্গলবার প্রথম ধাপে নির্বাচিতদের ফল প্রকাশ করা হয়। 

জানা গেছে, গত ৬ জুন থেকে বেসরকারি মেডিকেলে ভর্তির আবেদন শুরু হয়। যা চলে ১০ জুন পর্যন্ত। ১১ জুন পর্যন্ত শিক্ষার্থীরা আবেদনের ফি জমা দিতে পেরেছেন। ভর্তির জন্য নির্বাচিতদের আজ মঙ্গলবার থেকে মেসেজ পাঠানো শুরু হবে।

স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের একটি সূত্র জানিয়েছে, বেসরকারি মেডিকেলে ভর্তির জন্য প্রায় সাড়ে ৬ হাজার শিক্ষার্থী আবেদন করেছেন। এর মধ্যে জেনারেল কোটায় আবেদন করেছেন প্রায় ৫ হাজার শিক্ষার্থী। এছাড়া, দরিদ্র কোটা, মুক্তিযোদ্ধা কোটাসহ অন্যান্য কোটায় এক হজার ৪০০ এর বেশি শিক্ষার্থী ভর্তির আবেদন করেছেন।

ওই সূত্র আরও জানায়, যারা প্রথম দফায় ভর্তির জন্য প্রাথমিকভাবে নির্বাচিত হবেন তাদের আগামী ১৮ জুনের মধ্যে ভর্তি নিশ্চয়ন করতে হবে। আগামী ২০ জুন দ্বিতীয় ধাপে নির্বাচিতদের মেসেজ পাঠানো শুরু হবে। ভর্তির চূড়ান্ত মেধাতালিকা ওয়েবসাইটে প্রকাশ করা হবে আগামী ২৭ জুন।

এ প্রসঙ্গে জানতে চাইলে স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের সহকারী পরিচালক (বেসরকারি মেডিকেল) ডা. উপল সীজার দ্যা ডেইলি ক্যাম্পাসকে বলেন, এবার অটোমেশন প্রক্রিয়ায় শিক্ষার্থী ভর্তি করা হবে। সেজন্য হয়তো আবেদন কিছুটা কম হয়েছে।

এত কম আবেদনের কারণে আসন ফাঁকা থাকবে কি না এমন প্রশ্নের জবাবে তিনি আরও বলেন, বেসরকারি মেডিকেল কলেজগুলোতে ৬ হাজারের বেশি আসন থাকলেও ৪৫ শতাংশ আসনে বিদেশী শিক্ষার্থী ভর্তি করা হয়। কাজেই আসন ফাঁকা থাকার সম্ভাবনা নেই।

শাবিপ্রবিতে ৩৪ বিশ্ববিদ্যালয়ের অংশগ্রহণে আইপিইস্পিয়ার সিজন-…
  • ১৯ সেপ্টেম্বর ২০২৬
জঙ্গি কার্যক্রম সন্দেহে গ্রেপ্তার ১২ জন ৩ দিনের রিমান্ডে
  • ১৯ সেপ্টেম্বর ২০২৬
‘আমি লজ্জিত ও দুঃখিত’, অপ্রতিম হত্যায় এমপি মনিরুল হক চৌধুরী
  • ১৯ সেপ্টেম্বর ২০২৬
রাষ্ট্র পুনর্গঠন ও গণতন্ত্র প্রতিষ্ঠায় সবার সহযোগিতা প্রয়োজ…
  • ১৯ সেপ্টেম্বর ২০২৬
১ জুলাই থেকে কার্যকর পে-স্কেল, বকেয়া বেতন নিয়ে যা বলছে মন্ত…
  • ১৯ সেপ্টেম্বর ২০২৬
গুলশানের এডিসি সরোয়ারসহ চার কর্মকর্তাকে বদলি
  • ১৯ সেপ্টেম্বর ২০২৬