ডোপ টেস্ট বাধ্যতামূলক হচ্ছে বেসরকারি মেডিকেল ভর্তিতে 

২৯ মে ২০২৩, ০৪:২৪ PM , আপডেট: ২৬ আগস্ট ২০২৫, ০৩:৩০ PM
স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর

স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর © ফাইল ফটো

দেশের বেসরকারি মেডিকেল ভর্তিতে বাধ্যমূলক হচ্ছে ডোপ টেস্ট (শরীরে কোন নির্দিষ্ট মাদকের উপস্থিতির নির্ণায়ক পরীক্ষা)। এছাড়াও দেশে প্রথমবারের মতো এবার অটোমেশন পদ্ধতিতে শিক্ষার্থী ভর্তি করা হবে বেসরকারি মেডিকেলে। সোমবার (২৯ মে) স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের ভারপ্রাপ্ত পরিচালক (চিকিৎসা শিক্ষা)  ডা. মুজতাহিদ মুহাম্মদ হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।

২০২২-২৩ শিক্ষাবর্ষের বেসরকারি মেডিকেলে ভর্তি বিজ্ঞপ্তি আগামী ৪ অথবা ৫ জুন প্রকাশ করা হবে। বিজ্ঞপ্তি প্রকাশের পর ভর্তির আবেদন-গ্রহণ করা হবে সাতদিন। আবেদন-গ্রহণ শেষে ৭২ ঘণ্টার মধ্যে শিক্ষার্থীদের মেডিকেল কলেজ নির্ধারণ করে দেওয়া হবে—জানানো হয়েছে স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর থেকে।

ডা. মুজতাহিদ মুহাম্মদ হোসেন জানান, বেসরকারি মেডিকেলে ভর্তিতে ডোপ টেস্ট বাধ্যতামূলক করার বিষয়ে আগে থেকেই নির্দেশনা দেওয়া আছে। এবার আমরা তা তদারক করবো। মেডিকেল কলেজগুলোকে শিক্ষার্থীদের ডোপ টেস্টের রিপোর্ট সংরক্ষণ করতে বলা হয়েছে।

অন্যদিকে ২০২২-২৩ শিক্ষাবর্ষ থেকে বেসরকারি মেডিকেলে ভর্তিতে অটোমেশন পদ্ধতি চালু করতে যাচ্ছে স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর। অনিয়ম ও অর্থের বিনিময়ে অমেধাবীদের ভর্তির সুযোগ বন্ধে এই উদ্যোগ নেওয়া হয়েছে।

স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর জানিয়েছে, এবার এমবিবিএস ভর্তি পরীক্ষায় পাস নম্বর ৪০। পূর্বে ৪০ নম্বর পেলেই বেসরকারি মেডিকেল ভর্তির যোগ্য বলে বিবেচনা করা হত। তবে এবার সেই পদ্ধতি বাতিল করা হয়েছে। বেসরকারি মেডিকেলে ভর্তির ক্ষেত্রে কেবল ৪০ পেলেই হবে না, মেধাক্রমে থাকতে হবে ৩৪ হাজারের মধ্যে। 

এ প্রসঙ্গে স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. টিটো মিঞা দ্যা ডেইলি ক্যাম্পাসকে জানান, এর আগে অভিযোগ ছিল অর্থের বিনিময়ে কম নম্বরধারী শিক্ষার্থীরা প্রাইভেট মেডিকেলে ভর্তি হয়। সেই অভিযোগ এবার থাকবে না; এবার ভর্তি হবে অটোমেশন প্রক্রিয়ায়।

প্রসঙ্গত, ২০২২-২৩ শিক্ষাবর্ষের এমবিবিএস ভর্তি পরীক্ষা গত ১০ মার্চ অনুষ্ঠিত হয়েছে। গত ১২ মার্চ ভর্তি পরীক্ষার ফল প্রকাশ করা হয়। দেশের ৩৭টি সরকারি মেডিকেলে আসন ৪ হাজার ৩৫০টি রয়েছে। আর ৭২টি বেসরকারি মেডিকেল কলেজে ভর্তির সুযোগ পাবেন ৬ হাজার ১৬৮ জন।

ইন্দোনেশিয়ায় ফেরিতে আগুন লেগে নিহত ৫, এখনো নিখোঁজ ৪১
  • ০২ আগস্ট ২০২৬
‘কোনো ব্যক্তি বা সংগঠনের পক্ষে জুলাই আন্দোলনের একক দাবিদার …
  • ০২ আগস্ট ২০২৬
শিক্ষকরা বদলি আবেদনের পাসওয়ার্ড পাবেন কবে, জানাল টেলিটক
  • ০২ আগস্ট ২০২৬
মজুত থাকা সত্ত্বেও র‌্যাবিস ভ্যাকসিন বাইরে কিনতে হলো রোগীকে…
  • ০২ আগস্ট ২০২৬
চার বছরে ২ কোটি ১ লাখ টাকা পেয়েছেন সাড়ে তিন হাজার শিক্ষার্থী
  • ০২ আগস্ট ২০২৬
বিকেএসপিতে শিক্ষার্থীর রহস্যজনক মৃত্যু, তদন্তে ক্রীড়া মন্ত্…
  • ০২ আগস্ট ২০২৬