বিএসএমএমইউতে এমডি-এমএস করতে খরচ বাড়ল পরীক্ষার্থীদের

২৯ মে ২০২৩, ০৯:৩০ AM , আপডেট: ২০ আগস্ট ২০২৫, ১০:২৮ AM
বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় © ফাইল ছবি

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) এমডি-এমএস পরীক্ষার ফি বাড়ানো হয়েছে। নতুন করে ২০ শতাংশ বেশি ফি দিতে হবে শিক্ষার্থীদের। গত বছরের ১৭ ডিসেম্বর সিন্ডিকেট মিটিংয়ের সিদ্ধান্ত মতো দুই ফেজের ফি সমন্বয় করা হয়েছে বলে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে।

বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে রোববার (২৮ মে) প্রকাশিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বিশ্ববিদ্যালয়ের সহকারী পরীক্ষা নিয়ন্ত্রক মো. আজিজুর রহমান স্বাক্ষরিত বিজ্ঞপ্তি সংশ্লিষ্ট অনুষদের ডিন ও কোর্স পরিচালকদের কাছে পাঠানো হয়েছে।

এতে বলা হয়েছে, এমডি/এমএস ফেজ-‘এ’র পরীক্ষার ফি ১২ হাজার ৩০০ টাকা এবং ফেজ-‘বি’র ফি ১৩ হাজার ৭৪০ টাকা। ফেজ ‘এ’র কোর্সআউট প্রশিক্ষণার্থীদের ৫০ হাজার টাকা জরিমানাসহ ৬২ হাজার ৩০০ টাকা ও ফেজ ‘বি’র প্রশিক্ষণার্থীদের ৫০ হাজার টাকা জরিমানাসহ ফি ৬৩ হাজার ৭৪০ টাকা।

মেডিসিন, সার্জারি, ডেন্টিস্ট্রি ও প্যাডিয়াট্রিক্স অনুষদের লিখিত পরীক্ষার সম্ভাব্য তারিখ আগামী ১৬ ও ১৭ জুলাই। বেসিক সায়েন্স ও প্যারা ক্লিনিক্যাল সায়েন্স’র পরীক্ষা হবে আগামী ২২ ও ২৭ জুলাই।

 

শাবিপ্রবিতে ৩৪ বিশ্ববিদ্যালয়ের অংশগ্রহণে আইপিইস্পিয়ার সিজন-…
  • ১৯ সেপ্টেম্বর ২০২৬
জঙ্গি কার্যক্রম সন্দেহে গ্রেপ্তার ১২ জন ৩ দিনের রিমান্ডে
  • ১৯ সেপ্টেম্বর ২০২৬
‘আমি লজ্জিত ও দুঃখিত’, অপ্রতিম হত্যায় এমপি মনিরুল হক চৌধুরী
  • ১৯ সেপ্টেম্বর ২০২৬
রাষ্ট্র পুনর্গঠন ও গণতন্ত্র প্রতিষ্ঠায় সবার সহযোগিতা প্রয়োজ…
  • ১৯ সেপ্টেম্বর ২০২৬
১ জুলাই থেকে কার্যকর পে-স্কেল, বকেয়া বেতন নিয়ে যা বলছে মন্ত…
  • ১৯ সেপ্টেম্বর ২০২৬
গুলশানের এডিসি সরোয়ারসহ চার কর্মকর্তাকে বদলি
  • ১৯ সেপ্টেম্বর ২০২৬