ঢামেকে নার্সিং ছাত্রীকে হেনস্তা, লিখিত অভিযোগ

২৮ মে ২০২৩, ০৫:৪৭ PM , আপডেট: ২৬ আগস্ট ২০২৫, ০৩:৩০ PM

© সংগৃহীত

ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে নার্সিং কলেজের এক ছাত্রীকে হেনস্তার অভিযোগ উঠেছে হাসপাতালে বেসরকারিভাবে নিয়োগপ্রাপ্ত এক কর্মচারীর বিরুদ্ধে। রবিবার (২৮ মে) সকাল সাড়ে ৯টার দিকে হাসপাতালের নতুন ভবনের ৭০২ নম্বর ওয়ার্ডে ওই ঘটনা ঘটে।

এ ঘটনায় ভুক্তভোগী ঢাকা নার্সিং কলেজের প্রথম বর্ষের ওই শিক্ষার্থী হাসপাতাল পরিচালক বরাবর একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।

ভুক্তভোগী ওই শিক্ষার্থীর এক সহপাঠী জানান, আজ সকাল থেকে তারা ৭ শিক্ষার্থী ৭০২ নম্বর ওয়ার্ডে ক্লিনিক্যাল প্র্যাকটিস করছিলেন। এসময় ওয়ার্ডের সামনে অরুণ কুমার দাসের (২৫) সঙ্গে ধাক্কা লাগে ১ম বর্ষের এক শিক্ষার্থীর। এর প্রতিবাদ করলে তাকে লাঞ্ছিত ও হেনস্তা করেন ওই কর্মচারী। বিভিন্ন কটূক্তি এবং গালমন্দও করেন তিনি।

অভিযুক্ত অস্থায়ী কর্মচারী অরুণ কুমার দাসের জানান, ইচ্ছা করে আমি তাকে দেইনি। তবে ওই শিক্ষার্থীর সঙ্গে তর্কাতর্কির বিষয়টি তিনি স্বীকার করেন। 

জানা গেছে, ঘটনার পর পরই হাসপাতালে নার্সিং কলেজের শিক্ষার্থীরা হাসপাতাল কর্তৃপক্ষের কার্যালয়ের সামনে অবস্থান নেয়।

ঘটনার বিষয়ে হাসপাতালটির উপ-পরিচালক (ভারপ্রাপ্ত) ডা. আশরাফুল আলম জানান, নার্সিং কলেজের ১ম বর্ষের এক শিক্ষার্থীর সঙ্গে এক স্টাফের ভুল বোঝাবুঝির ঘটনা ঘটেছে। তবে বিষয়টি আমরা সমাধানের চেষ্টা করছি।

রাজধানীতে চলন্ত বাসে আগুন
  • ১৯ সেপ্টেম্বর ২০২৬
অপ্রতিম হত্যাকাণ্ডে আরও একজন আটক
  • ১৯ সেপ্টেম্বর ২০২৬
নওগাঁয় মাদকবিরোধী অভিযানে ৯ জন গ্রেপ্তার
  • ১৯ সেপ্টেম্বর ২০২৬
চরফ্যাশনে জিপিএ-৫ প্রাপ্ত ৬৩ শিক্ষার্থীকে সংবর্ধনা
  • ১৯ সেপ্টেম্বর ২০২৬
মিরসরাইয়ে বিধবার ঘরে আগুন, পুড়ে ছাই শেষ আশ্রয়
  • ১৯ সেপ্টেম্বর ২০২৬
এমপিওভুক্ত শিক্ষকদের চিকিৎসা ভাতা ৫০০ টাকা, সরকারি স্কুল শি…
  • ১৯ সেপ্টেম্বর ২০২৬