চট্টগ্রাম মেডিকেলে হচ্ছে বার্ন ইউনিট, অর্থায়ন চীনের

২২ মার্চ ২০২৩, ০৮:০১ AM , আপডেট: ২১ আগস্ট ২০২৫, ১১:২৫ AM
চট্টগ্রাম মেডিকেলে হচ্ছে বার্ন ইউনিট

চট্টগ্রাম মেডিকেলে হচ্ছে বার্ন ইউনিট © ফাইল ছবি

চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতাল এলাকায় চীনের অর্থায়নে নির্মিত হতে যাওয়া বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইউনিটের জন্য প্রস্তাবিত জায়গায় অবৈধ স্থাপনা উচ্ছেদ শুরু হয়েছে। হাসপাতাল নির্মাণের কাজ শুরু করার জন্য এ অবৈধ স্থাপনাগুলো উচ্ছেদ করার কাজ শুরু হয়েছে।

মঙ্গলবার (২১ মার্চ) থেকে নগরের চট্টেশ্বরী সড়কের গোঁয়াছি বাগান এলাকায় এ অভিযান শুরু করে চট্টগ্রাম জেলা প্রশাসন।

উচ্ছেদ অভিযানের নেতৃত্ব দেওয়া চট্টগ্রাম জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মাসুদ রানা বলেন, চট্টগ্রামের জন্য বার্ন ইউনিট একটি গুরুত্বপূর্ণ প্রকল্প। এ প্রকল্পের জন্য নির্ধারিত স্থানটিতে অবৈধ স্থাপনা রয়েছে। হাসপাতাল কর্তৃপক্ষ থেকে তাদের সরে যেতে নির্দেশ দেওয়া হয়। কিন্তু নির্ধারিত সময়ে তারা সরে না যাওয়ায় উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়। 

চমেক হাসপাতালে পেছনের অংশ এবং চট্টেশ্বরী সড়কের পাশে গোঁয়াছি বাগান এলাকায় প্রায় এক একর জায়গায় নির্মাণ করা হবে বার্ন অ্যাণ্ড প্লাস্টিক সার্জারি ইউনিট। এতে ১৫০টি শয্যা থাকবে। এরমধ্যে ২০টি আইসিইউ, শিশুদের জন্য ৫টি এনআইসিইউ, ২৫টি এইচডিইউ শষ্যা। থাকবে ২টি অত্যাধুনিক অপারেশন থিয়েটার।

আরও পড়ুন: শিক্ষার্থী নির্যাতন বন্ধে শিক্ষকদের সঙ্গে বসলো চমেক প্রশাসন

এই প্রকল্পের বাজেট ধরা হয়েছে ১৮০ কোটি টাকা। রোগী আসা যাওয়ার সুবিধার জন্য তিনটি রাস্তা থাকবে। ৬তলা বিশিষ্ট এই হাসপাতালটিতে প্রথম তলায় থাকবে ইমার্জেন্সি ওয়ার্ড এবং ওপিডি, দ্বিতীয় তলায় তিনটি অপারেশন থিয়েটার (ওটি), নিবিড় পরিচর্যা কেন্দ্র (আইসিইউ), তৃতীয় তলায় হাইডিপেন্সি ইউনিট (এইচডিইউ), ৪র্থ এবং ৫ম তলায় ওয়ার্ড, ৬ষ্ঠ তলায় ওয়ার্ড এবং অফিস।

এদিকে, গত ১২ মার্চ প্রকল্প এলাকায় প্রাথমিক কারিগরি কার্যক্রম পরিদর্শন করে সমঝোতা স্বাক্ষর করে চীনা প্রতিনিধিদল। ১৩ মার্চ এই বিষয়ে দুই দেশের মধ্যে চুক্তি হয়।

চমেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম আহসান বলেন, গত ১ ফেব্রুয়ারি অবৈধ স্থাপনা সরাতে স্টাফদের নোটিশ প্রদান করা হয়। কারণ চীনের প্রতিনিধিদল দ্রুত কাজ শুরু করতে চায়। কিন্তু নির্ধারিত সময়সীমার মধ্যে তারা নিজে থেকে সরে না যাওয়ায় জেলা প্রশাসন উচ্ছেদ অভিযান পরিচালনা করেছে। 

যত দিন জামায়াত থাকবে, তত দিন আওয়ামী লীগ থাকবে: ফরহাদ মজহার
  • ০২ আগস্ট ২০২৬
বিএমইউতে জিনোমিকস ও প্রিসিশন মেডিসিনবিষয়ক আন্তর্জাতিক বক্তৃ…
  • ০২ আগস্ট ২০২৬
বিয়ে করছেন রোনালদো, যা থাকছে আয়োজনে
  • ০২ আগস্ট ২০২৬
নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে পুকুরে ডুবল বাস, আহত ৩০
  • ০২ আগস্ট ২০২৬
নগদ ইসলামিকের কুরআন তিলাওয়াত প্রতিযোগিতায় উদ্যোক্তাদের ৯ সন…
  • ০২ আগস্ট ২০২৬
এক রোগের চিকিৎসা নিতে গিয়ে যক্ষ্মা নিয়ে ফিরছেন রোগীরা, ক্লি…
  • ০২ আগস্ট ২০২৬