ফরিদপুর মেডিকেল কলেজে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক র‍্যালি

১০ সেপ্টেম্বর ২০২৬, ০৫:২৬ PM
র‍্যালিতে কলেজের শিক্ষক, চিকিৎসক, শিক্ষার্থী ও কর্মচারীদের অংশগ্রহণ করেন

র‍্যালিতে কলেজের শিক্ষক, চিকিৎসক, শিক্ষার্থী ও কর্মচারীদের অংশগ্রহণ করেন © টিডিসি

ডেঙ্গু প্রতিরোধ ও জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে ফরিদপুর মেডিকেল কলেজে সচেতনতামূলক র‍্যালি অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) সকালে কলেজের শিক্ষক, চিকিৎসক, শিক্ষার্থী ও কর্মচারীদের অংশগ্রহণে র‍্যালিটি কলেজ প্রাঙ্গণ প্রদক্ষিণ করে।

এ সময় ডেঙ্গু প্রতিরোধে এডিস মশার প্রজননস্থল ধ্বংস এবং বাড়ি ও আশপাশের পরিবেশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার ওপর গুরুত্বারোপ করা হয়।

র‍্যালিতে উপস্থিত ছিলেন কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. আসিফ উল আলম, উপাধ্যক্ষ ও মেডিসিন বিভাগের প্রধান ডা. খান মোহাম্মদ আরিফ, মেডিসিন বিশেষজ্ঞ ডা. মৃধা শাহীনুজ্জামান, ফিজিক্যাল মেডিসিন ও রিহ্যাবিলিটেশন বিশেষজ্ঞ ডা. মো. মাহবুবুল ইসলামসহ প্রতিষ্ঠানটির  শিক্ষক, চিকিৎসক ও শিক্ষার্থী।

আরও পড়ুন: বিসিএসআইআর স্কুলের অনিয়ম খতিয়ে দেখতে তদন্তে যাচ্ছে মাউশি

এ সময় চিকিৎসকরা ডেঙ্গু প্রতিরোধে এডিস মশার প্রজননস্থল ধ্বংসের ওপর গুরুত্বারোপ করেন। বাড়ি, কর্মস্থল ও আশপাশে পানি জমতে না দেওয়া এবং নিয়মিত পরিষ্কার-পরিচ্ছন্নতা বজায় রাখার আহ্বান জানান। পাশাপাশি ডেঙ্গুর উপসর্গ দেখা দিলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়ার জন্য সবাইকে সচেতন করা হয়।

গভীর রাতে ঢাবির হলের ৯ তলা থেকে ‘পড়ে যাওয়া’ ছাত্রকে ঢামেকে …
  • ০৫ অক্টোবর ২০২৬
ঢাবি সাংবাদিকদের ছাত্রদলের হামলা, তদন্ত প্রতিবেদন আলোর মুখ …
  • ০৫ অক্টোবর ২০২৬
রাবিতে সাংবাদিকদের ওপর হামলায় জড়িত ছাত্রদল নেতাকর্মীদের গ্র…
  • ০৫ অক্টোবর ২০২৬
সাংবাদিক পেটানোকে ‘অনাকাঙ্ক্ষিত ঘটনার অভিযোগ’ বলল কেন্দ্রীয়…
  • ০৫ অক্টোবর ২০২৬
সাংবাদিকদের হামলা, শিবিরের ওপর দায় দিলেন রাবি ছাত্রদল সভাপতি
  • ০৫ অক্টোবর ২০২৬
বিবাহবিচ্ছেদের সিদ্ধান্ত প্রীতম-শেহতাজের
  • ০৪ অক্টোবর ২০২৬