দুর্ঘটনার কবলে সিটি ডেন্টাল কলেজের বাস, নিহত ১

২৩ অক্টোবর ২০২২, ০৭:৪৯ PM , আপডেট: ৩১ আগস্ট ২০২৫, ১১:৪৭ AM
দুর্ঘটনার কবলিত বাস

দুর্ঘটনার কবলিত বাস © টিডিসি ফটো

দুর্ঘটনায় আক্রান্ত হয়েছে সিটি ডেন্টাল কলেজের একটি বাস ৷ আজ রবিবার (২৩ অক্টোবর) ভোর ৪ টা ৩০ মিনিটে কক্সবাজার থেকে ঢাকা ফেরার পথে কলেজের একটি পিকনিক বাস কুমিল্লা চৌদ্দগ্রাম এলাকায় বিপরীত দিক থেকে আসা ট্রাকের সাথে সংঘর্ষ হয়ে এই দূর্ঘটনার কবলে পড়ে।

এতে ঘটনাস্থলেই মৃত্যু বরণ করেন সিটি ডেন্টাল কলেজের অফিস সহকারী মো: জাহাঙ্গীর আলম (৪২)। এছাড়া ও কলেজ সচিব অশোক কুমার রায়, প্রশাসনিক কর্মকর্তা অফিসার কামরুল ইসলাম, অমল কুমার, কোষাধ্যক্ষ সাইদুল ইসলাম ও তার পরিবার এবং ৫ জন শিক্ষার্থীসহ মোট ১০ জন আহত হন। 

আরও পড়ুন: প্রশ্নফাঁসের ঘটনায় বিমানের ৫ কর্মকর্তা-কর্মচারী বরখাস্ত

আহতদের প্রথমে চৌদ্দগ্রাম স্বাস্থ্য কমপ্লেক্স ও পরে কুমিল্লা মেডিকাল কলেজ হাসপাতালে প্রাথমিক চিকিৎসা প্রদান করা হয়। পরবর্তীতে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠিয়ে দেয়া হয়। সহকর্মীরা জানিয়েছেন বর্তমানে সবাই আশংকামুক্ত আছেন।

সিটি ডেন্টাল কলেজ এর পক্ষ থেকে ঘটনার পর্যবেক্ষন ও চিকিৎসার সমস্ত ব্যবস্থা করা হয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্টরা।

ট্যাগ: কলেজ
রাত ১২টায় শেষ হচ্ছে ‘রোবোফিশন ১.০’-এর নিবন্ধন
  • ০২ আগস্ট ২০২৬
প্রেসিডেন্টস চ্যালেঞ্জ কাপে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দিল…
  • ০২ আগস্ট ২০২৬
বিক্রয় ও মুনাফায় বিশেষ অবদানের স্বীকৃতিতে কর্মকর্তাদের পুরস…
  • ০২ আগস্ট ২০২৬
বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক মো. আকিকুর রহমান আর নেই
  • ০২ আগস্ট ২০২৬
জুলাই গণঅভ্যুত্থান ছিল সকল শ্রেণি-পেশার মানুষের সম্মিলিত অং…
  • ০২ আগস্ট ২০২৬
জনবল নিয়োগে বড় বিজ্ঞপ্তি কোকোলা ফুড লিমিটেডে, পদ ১৬৩, আবেদন…
  • ০২ আগস্ট ২০২৬