রাবি ছাত্রদের ভাঙচুর: অনির্দিষ্টকালের কর্মবিরতিতে রামেকের ইন্টার্ন চিকিৎসকরা

১৯ অক্টোবর ২০২২, ১১:৩৪ PM , আপডেট: ৩১ আগস্ট ২০২৫, ০৪:৫১ PM

© সংগৃহীত

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীর মৃত্যুর জেরে হাসপাতালে ভাঙচুর ও চিকিৎসকদের ওপর হামলার অভিযোগে অনির্দিষ্টকালের ধর্মঘট ও কর্মবিরতি ঘোষণা দিয়েছেন রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের ইন্টার্ন চিকিৎসকরা। বুধবার রাত পৌনে ১১টায় এ ঘোষণা দেন তারা। ইন্টার্ন চিকিৎসক পরিষদের সভাপতি ইমরান হোসেন এ তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, আমাদের চিকিৎসকরা সাধ্যমতো চিকিৎসা দিচ্ছিলেন। আইসিইউতে নেওয়ার ব্যবস্থা করেছিলেন। কিন্তু তার আগেই রোগীর মৃত্যু হয়। রোগীর অবস্থা খারাপ ছিল।

তিনি আরও বলেন, ওই শিক্ষার্থী মারা গেলে রাবি শিক্ষার্থীরা আমাদের ওপর হামলা করে এবং হাসপাতালে ভাঙচুর চালায়। এ ঘটনায় চিকিৎসকরা নিরাপত্তাহীনতায় রয়েছে। এ অবস্থায় দায়িত্বপালন সম্ভব নয়। হামলার বিচার ও নিরাপত্তা নিশ্চিত না করা পর্যন্ত আমরা কাজে নামবো না।

এর আগে হলের বারান্দা থেকে নিচে পড়ে শাহরিয়ার নামের এক শিক্ষার্থী গুরুতর আহত হন। আজ বুধবার রাত ৮টার দিকে রাবির শহীদ হবিবুর রহমান হলের তৃতীয় ব্লকের তৃতীয় তলার বারান্দা থেকে পড়ে যান বলে জানান হলের শিক্ষার্থীরা। পরে তাঁকে গুরুতর আহত অবস্থায় রামেকে নেওয়ার পর সেখানে তিনি মারা যান।

নিহত শাহরিয়ার বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী। তাঁঁর গ্রামের বাড়ি দিনাজপুরের বিরল উপজেলায়।

এ ঘটনায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা রামেক হাসপাতালে চিকিৎসায় অবহেলার অভিযোগ করেন। পরে ‍সেখানে উপস্থিত শিক্ষার্থীরা হাসপাতালে ভাঙচুর চালায়।

বিশ্ববিদ্যালয়ের ছাত্র উপদেষ্টা তারেক নূর বলেন, আহত শিক্ষার্থীকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে আনা হয়। সেখানেই তিনি মারা যান। তবে ওই শিক্ষার্থী ঠিক কিভাবে পড়ে যান তা জানাতে পারেননি ছাত্র উপদেষ্টা।

ভাইয়ের বিরুদ্ধে ২২ বিঘা জমি দখলের অভিযোগ, সংবাদ সম্মেলনে বোন
  • ০২ আগস্ট ২০২৬
অ্যাসিস্ট্যান্ট টেরিটরি সেলস ম্যানেজার নিয়োগে বড় বিজ্ঞপ্তি …
  • ০২ আগস্ট ২০২৬
অফিসার নিয়োগ দেবে সেভ দ্য চিলড্রেন, আবেদন ৮ আগস্ট পর্যন্ত
  • ০২ আগস্ট ২০২৬
পবিপ্রবির উপ-রেজিস্ট্রার বরখাস্ত, ফেসবুকে অপপ্রচার, ঘুষ গ্র…
  • ০২ আগস্ট ২০২৬
ছাত্রশিবিরের ৩৬ জুলাই জাতীয় বিতর্ক প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন…
  • ০২ আগস্ট ২০২৬
প্রশাসনিক ব্যয় কমিয়ে শিক্ষার্থীদের কল্যাণে ব্যয় বাড়ানো …
  • ০২ আগস্ট ২০২৬