মাদ্রাসা শিক্ষকদের এমপিও শিটের পদবি সংশোধনের নির্দেশ

২৫ মার্চ ২০২২, ০৮:২১ PM
মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর

মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর © ফাইল ফটো

বেসরকারি মাদ্রাসার শিক্ষক-কর্মচারীদের এমপিও শিটে পদবি সংশোধনের নির্দেশ দিয়েছে মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর। বৃহস্পতিবার অধিদপ্তরের মহাপরিচালক কে এম রুহুল আমীন স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়েছে, বেসরকারি মাদরাসার জনবল কাঠামো ও এমপিও নীতিমালা-২০১৮ (২৩ নভেম্বর পর্যন্ত সংশোধিত এবং সর্বশেষ পরিমার্জিত) অনুযায়ী শিক্ষক কর্মচারীদের সঠিক পদবি, পদবির সংক্ষিপ্ত রূপ, বিষয় ইত্যাদি যথাযথভাবে না থাকায় জটিলতা সৃষ্টি হচ্ছে। এ বিষয়ে সুনির্দিষ্ট সুপারিশ করতে মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর একটি কমিটি গঠন করেছে। কমিটি সুপারিশের ভিত্তিতে মাদ্রাসা শিক্ষক-কর্মচারীদের পদবি, পদবির সংক্ষিপ্ত রূপ ও বিষয় নির্ধারণ করা হয়েছে। সে পদবিগুলো প্রকাশ করেছে অধিদপ্তর।

আরও পড়ুন: যোগদানের দিন থেকেই বেতন কার্যকর চান শিক্ষকরা

এ পরিপ্রেক্ষিতে মাদ্রাসার এমপিভুক্ত শিক্ষক-কর্মচারীদের ছক অনুযায়ী পদবি, পদবির সংক্ষিপ্ত রূপ বিষয় এমপিও শিটে সংশোধন এবং এখন থেকে সঠিকভাবে পদবি, পদবির সংক্ষিপ্ত রূপ, বিষয় ইত্যাদি সংযোজন করতে বলা হয়েছে। অধিদপ্তর থেকে এ সংক্রান্ত নির্দেশনা সব এমপিওভুক্ত মাদরাসার অধ্যক্ষ ও সুপারদের পাঠানো হয়েছে।

বিজ্ঞপ্তি দেখতে এখানে ক্লিক করুন

রাশিয়া ইরানের পাশে আছে: পুতিন
  • ২১ মার্চ ২০২৬
সংবিধানের দোহাই দিয়ে জুলাই সনদকে অস্বীকার করার সুযোগ নেই: …
  • ২১ মার্চ ২০২৬
‎রেকর্ড গড়ে শোলাকিয়া ঈদগাহ ময়দানে ঈদের নামাজ আদায় করলেন ৭ ল…
  • ২১ মার্চ ২০২৬
বজ্রবৃষ্টির আশঙ্কা রাজধানীসহ ২০ জেলায়, নদীবন্দরগুলোকে ১ নম্…
  • ২১ মার্চ ২০২৬
ঢাকাসহ ২০ জেলায় বজ্রবৃষ্টির আশঙ্কা
  • ২১ মার্চ ২০২৬
ঈদের দিনে পাগলা কুকুরের কামড়ে শিশুসহ আহত ১৬
  • ২১ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence