লক্ষ্মীপুরে দুই মাদ্রাসাছাত্রী নিখোঁজ

২০ অক্টোবর ২০২১, ১০:৪৬ AM
লক্ষ্মীপুরে দুই স্কুলছাত্রী নিখোঁজ

লক্ষ্মীপুরে দুই স্কুলছাত্রী নিখোঁজ © সংগৃহীত

লক্ষ্মীপুরের কমলনগরে দুই স্কুলছাত্রী নিখোঁজ হয়েছে। গত সোমবার ভোররাতে তারা নিজ বাড়ি থেকে বের হয়ে যায়। এরপর থেকে তারা নিখোঁজ রয়েছে। নিখোঁজ দুই কিশোরী সম্পর্কে চাচাতো বোন।

নিখোঁজ দুই স্কুলছাত্রী হলেন- নাজমা আক্তার (১৫) ও পপি আক্তার (১৫)।

নিখোঁজ স্কুলছাত্রী নাজমা আক্তার উপজেলার চর মার্টিন ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের সিডু মাঝি বাড়ির শামছুল হকের মেয়ে। সে স্থানীয় মুন্সিরহাট আলিম মাদ্রাসার নবম শ্রেণির ছাত্রী। পপি আক্তার একই বাড়ির নুরুল হকের মেয়ে।

নাজমা আক্তারের ভাই সবুজ আলম ও পপির ভাই মো. ফারুক বলেন, সোমবার ভোর রাতে সবার অজান্তে তারা বাড়ি থেকে বের হয়ে যায়। এরপর থেকে আত্মীয়-স্বজনসহ সম্ভাব্য বিভিন্ন স্থানে সন্ধান করেও তাদের পাওয়া যায়নি।

মঙ্গলবার (১৯ অক্টোবর) স্থানীয় ইউপি সদস্য নুরুল ইসলাম দুই কিশোরী নিখোঁজ হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।

এব্যাপারে কমলনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মোসলেহ উদ্দিন জানান, দুই কিশোরীর পরিবারের লোকজন থানায় এসে বিষয়টি জানিয়েছে। তাদেরকে সাধারণ ডায়েরি (জিডি) করার পরামর্শ দিয়েছি।

রাজধানীর যেসব সড়ক আজ বন্ধ থাকবে
  • ০৫ আগস্ট ২০২৬
সকাল থেকেই মেঘলা আকাশ, ঢাকায় বজ্রসহ বৃষ্টির আভাস
  • ০৫ আগস্ট ২০২৬
জুলাই গণঅভ্যুত্থান দিবসে যবিপ্রবির গণভোজে অংশ নেবেন ৩ হাজার…
  • ০৫ আগস্ট ২০২৬
এবার গ্রাফিক্স আর্টস কলেজে ছাত্রদল-শিবিরের সংঘর্ষ
  • ০৫ আগস্ট ২০২৬
ছাত্রদল-শিবির সংঘর্ষে কবি নজরুল কলেজের অন্তত ২০ জন আহত
  • ০৫ আগস্ট ২০২৬
ফুল ফান্ডেড স্কলারশিপ নিয়ে বিদেশ যাচ্ছে ২৬ যবিপ্রবির শিক্ষা…
  • ০৫ আগস্ট ২০২৬