কওমি মাদ্রাসায় ২০ লাখ শিক্ষার্থী পড়ালেখা করছেন: পলক

১২ মে ২০২১, ১০:৩৮ PM
জুনাইদ আহমেদ পলক

জুনাইদ আহমেদ পলক © ফাইল ছবি

তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক এমপি বলেছেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ইসলামিক ফাউন্ডেশন প্রতিষ্ঠা করেছেন, বিশ্ব ইজতেমার জমি দান করেছেন। মাদ্রাসা শিক্ষাবোর্ড প্রতিষ্ঠা করেছিলেন। বর্তমানে ২০ লক্ষ শিক্ষার্থী কওমিতে পড়ালেখার সুযোগ পাচ্ছে। বঙ্গবন্ধুর কন্যা কওমি মাদ্রাসাকে স্বীকৃত দিয়ে মহৎ কাজ করেছেন।

আজ বুধবার সকাল ১১টায় উপজেলা পরিষদ হলরুমে গ্রামীণ অবকাঠামো রক্ষণাবেক্ষণ কর্মসূচির আওতায় ধর্মীয় শিক্ষা ও প্রতিষ্ঠানের অনুকূলে আর্থিক অনুদানের ডিও ৩৬টি প্রতিষ্ঠানে ১৬ লাখ ৬৫ হাজার টাকা ও পৌর এলাকার ৭০টি মসজিদের ইমাম মোয়াজ্জিনদের মাঝে ঈদ শুভেচ্ছা বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন তিনি।

পলক বলেন, স্বচ্ছতা ও জবাবদিহিতার সাথে সরকারের দান অনুদান আমরা পৌঁছে দিয়েছি।

উপজেলা নির্বাহী অফিসার এম এম সামিরুল ইসলামের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার ভূমি রকিবুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের ধর্ম বিষয়ক সম্পাদক মাওলানা রুহুল আমিন, প্রতিমন্ত্রীর এপিএস রনজিৎ কুমার প্রমুখ। পরে প্রতিমন্ত্রী পলক উপজেলার ৩১ টি শ্রমিক সংগঠনের মাঝে ঈদ শুভেচ্ছা উপহার বিতরণ করেন।

আজ দেশের যেসব এলাকায় বিদ্যুৎ থাকবে না
  • ০৮ আগস্ট ২০২৬
সৌদি আরব, পাকিস্তান ও তুরস্কের ঐতিহাসিক ‘মক্কা যৌথ প্রতিরক্…
  • ০৮ আগস্ট ২০২৬
সে হয়ত না ‍বুঝে করেছে—মঞ্চে বোতল নিক্ষেপ নিয়ে গায়ক হাসান
  • ০৮ আগস্ট ২০২৬
শান্তিপূর্ণ ও সহনশীল ক্যাম্পাস গড়তে সবাইকে দায়িত্বশীল হওয…
  • ০৮ আগস্ট ২০২৬
‘খুনী’-আওয়ামীপন্থি শিক্ষকরা থাকছেন সিনেটে, বয়কটের ঘোষণা দিল…
  • ০৮ আগস্ট ২০২৬
কনস্টেবলের মতোও লাগে না—ওসিকে যুবদল আহ্বায়ক
  • ০৭ আগস্ট ২০২৬