ষষ্ঠ শ্রেণির ছাত্রী অন্তঃসত্ত্বা, মাদ্রাসা শিক্ষক গ্রেপ্তার

৩০ সেপ্টেম্বর ২০১৯, ১১:০৫ PM

© প্রতীকী ছবি

ব্রাহ্মণবাড়িয়ার কসবায় ‘ধর্ষণের শিকার’ ষষ্ঠ শ্রেণির এক ছাত্রী তিন মাসের অন্তঃসত্ত্বা। পুলিশ এই ধর্ষণের অভিযোগে সোমবার দুপুরে এক মাদ্রাসা শিক্ষককে গ্রেপ্তার করেছে। গ্রেপ্তার শিক্ষকের নাম আবুল বাশার (৪০)। তিনি উপজেলার একটি দাখিল মাদ্রাসার গণিতের শিক্ষক। 

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ওই শিক্ষার্থী আবুল বাশারের কাছে গণিত বিষয়ে প্রাইভেট পড়তেন। তিন মাস আগে ওই শিক্ষকের বাসায় কেউ ছিল না। এই সুযোগে ওই ছাত্রীকে ধর্ষণ করেন আবুল বাশার। স্থানীয়রা জানায়, আবুল বাশার পাঁচ বছর আগে ওই মাদ্রাসায় যোগদান করেন। তিনি মাদ্রাসার পাশেই একটি বাড়িতে স্ত্রী ও সন্তানদের নিয়ে বসবাস করেন।

ওই শিক্ষার্থীর পরিবার সূত্রে জানা গেছে, রবিবার ওই শিক্ষার্থীর পেটে প্রচণ্ড ব্যথা হয়। পরে পরিবারের সদস্যরা কসবা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক তার আল্ট্রাসনোগ্রাম করতে বলেন। আজ সোমবার দুপুরে ওই ছাত্রীর আল্ট্রাসনোগ্রাম প্রতিবেদনে দেখা যায় সে তিন মাসের অন্তঃসত্ত্বা। বিষয়টি জানাজানি হলে ওই ছাত্রী জানায়, আবুল বাশার তাকে ধর্ষণ করেছিলেন।

ওই শিক্ষার্থী বলেন, ধর্ষণের বিষয়টি কাউকে জানালে তাকে মেরে ফেলার হুমকি দেন আবুল বাশার। এ জন্য ভয়ে সে বিষয়টি কাউকে জানায়নি।

কসবা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক স্বাস্থ্য কর্মকর্তা (আরএমও) মো.আসাদুজ্জামান বলেন, মেয়েটি পেটে ব্যথা নিয়ে চিকিৎসা নিতে আসে। আল্ট্রাসনোগ্রাম করে দেখা গেছে সে তিন মাসের অন্তঃসত্ত্বা।

কসবা থানার উপপরিদর্শক (এসআই) মো. ফারুক হোসেন বলেন, মেয়েটি সহজ সরল প্রকৃতির। গ্রেপ্তার আবুল বাশার ওই মাদ্রাসা ছাত্রীকে ধর্ষণের কথা পুলিশের কাছে স্বীকার করেছেন। ছাত্রীর বাবা তাঁর বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেছেন। আগামীকাল মঙ্গলবার সকালে আবুল বাশারকে ব্রাহ্মণবাড়িয়া বিচারিক হাকিমের আদালতে পাঠানো হবে।

তিতুমীর কলেজে শিবিরের নবীন বরণের ব্যানার ছেঁড়ার অভিযোগ
  • ০৩ অক্টোবর ২০২৬
স্মার্টফোন ও সামাজিক যোগাযোগমাধ্যম থেকে দূরে থাকার পরামর্শ …
  • ০৩ অক্টোবর ২০২৬
শিক্ষক নিয়োগে বিজ্ঞপ্তি ব্র্যাক অ্যাকাডেমিতে, আবেদন ১০ অক্ট…
  • ০৩ অক্টোবর ২০২৬
নতুন উপাচার্যের বক্তব্য নিয়ে চুয়েটে শিক্ষার্থীদের বিক্ষোভ, …
  • ০৩ অক্টোবর ২০২৬
১৫ সিনিয়র স্টাফ নার্স নিয়োগে বিজ্ঞপ্তি বাংলাদেশ স্পেশালাইজড…
  • ০৩ অক্টোবর ২০২৬
১২ দেশের গবেষকদের অংশগ্রহণে লোক প্রশাসন বিভাগের আন্তর্জাতিক…
  • ০৩ অক্টোবর ২০২৬