মাদ্রাসাতে উপবৃত্তি ও ফিডিং চালু হবে

১৮ সেপ্টেম্বর ২০১৯, ১০:১১ PM

প্রাথমিক স্কুলের মতো মাদ্রাসাতে উপবৃত্তি এবং স্কুল ফিডিং ব্যবস্থা চালু করা হবে বলে জানিয়েছেন মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক সফিউদ্দিন আহমদ।  তিনি বলেন, মাদ্রাসায়ও স্কুলের মত উপবৃত্তি এবং স্কুল ফিডিং এর ব্যবস্থা করা হবে। 

আজ বুধবার সকালে রাজধানীর বসিলায় ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের আয়োজনে মাদ্রাসায় উচ্চ শিক্ষাব্যবস্থার উন্নয়ন শীর্ষক আলোচনা সভায় এ কথা বলেন তিনি। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী।

মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক বলেন, বাংলাদেশের জিডিপির প্রবৃদ্ধির হার বর্তমানে ৮ শতাংশ। এই অগ্রগতি ধরে রাখতে সবাইকে ভুমিকা রাখতে হবে। মাদ্রাসা শিক্ষায় শিক্ষিতদের এ ক্ষেত্রে পিছিয়ে থাকলে চলবে না। মাদ্রাসার কেউ যেন বেকার না থাকে সেই ব্যবস্থা করছে বর্তমান সরকার। তিনি বলেন, বর্তমান সরকার ১৮০০ মাদ্রাসায় ৪ তলা ভবন নির্মাণ করেছে এবং ৬৫৩ মাদ্রাসায় মাল্টিমিডিয়ার ক্লাসরুম চালু করেছে। মাদ্রাসায়ও স্কুলের মত উপবৃত্তি এবং স্কুল ফিডিং এর ব্যবস্থা করা হবে। তিনি বলেন, এমপিও এর কাজ মাদ্রাসা অধিদপ্তর করবে। আগামী মাস থেকে সব এমপিও মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর থেকে চালু করা হবে।

শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী বলেছেন, এক সময় আমরা শিক্ষার প্রসারের উপর গুরুত্ব দিয়েছি এবং আমরা সফল হয়েছি। এই মুহুর্তে আমরা শিক্ষার গুনগত মান এবং অবকাঠামো উন্নয়নে জোর দিচ্ছি। এ ক্ষেত্রে আমরা যখন সফল হব তখন আমরা পর্যায়ক্রমে মাদ্রাসা শিক্ষাসহ সকল শিক্ষাব্যবস্থাকে জাতীয়করণ করব।

উপমন্ত্রী বলেন, এই মুহুর্তে নৈতিকতার অভাব আমাদের সবচেয়ে বড় চ্যালেঞ্জ। তিনি বলেন, যারা ধর্মীয় শিক্ষায় শিক্ষিত পেশাগত জীবনে তারা নৈতিক হবেন দেশ ও সমাজ তাই আশা করে। ধর্মীয় শিক্ষায় শিক্ষিত আলেম সমাজকে সর্বোচ্চ নৈতিক হওয়ার আহবান জানান উপমন্ত্রী।

উপমন্ত্রী বলেন, শারীরিক শাস্তি এক ধরনের ফৌজদারি অপরাধ। শৃঙ্খলা বিধান করার নাম করে কোন শিক্ষা প্রতিষ্ঠানে শারীরিক শাস্তি দেওয়া উচিত নয়। তা কোন ভাবেই মেনে নেয়া হবে না।

তিতুমীর কলেজে শিবিরের নবীন বরণের ব্যানার ছেঁড়ার অভিযোগ
  • ০৩ অক্টোবর ২০২৬
স্মার্টফোন ও সামাজিক যোগাযোগমাধ্যম থেকে দূরে থাকার পরামর্শ …
  • ০৩ অক্টোবর ২০২৬
শিক্ষক নিয়োগে বিজ্ঞপ্তি ব্র্যাক অ্যাকাডেমিতে, আবেদন ১০ অক্ট…
  • ০৩ অক্টোবর ২০২৬
নতুন উপাচার্যের বক্তব্য নিয়ে চুয়েটে শিক্ষার্থীদের বিক্ষোভ, …
  • ০৩ অক্টোবর ২০২৬
১৫ সিনিয়র স্টাফ নার্স নিয়োগে বিজ্ঞপ্তি বাংলাদেশ স্পেশালাইজড…
  • ০৩ অক্টোবর ২০২৬
১২ দেশের গবেষকদের অংশগ্রহণে লোক প্রশাসন বিভাগের আন্তর্জাতিক…
  • ০৩ অক্টোবর ২০২৬