এমপিও’র কাজ করবে মাদ্রাসা অধিদপ্তর: মহাপরিচালক

১৮ সেপ্টেম্বর ২০১৯, ০৬:০৬ PM

আগামী মাস থেকে মাদ্রাসার শিক্ষকদের এমপিওয়ের কাজ মাদ্রাসা অধিদপ্তর করবে বলে উল্লেখ করেছেন মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক সফিউদ্দিন আহমদ। তিনি বলেন, মাদ্রাসায়ও স্কুলের মত উপবৃত্তি এবং স্কুল ফিডিং এর ব্যবস্থা করা হবে। তিনি বলেন, এমপিও এর কাজ মাদ্রাসা অধিদপ্তর করবে। আগামী মাস থেকে সব এমপিও মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর থেকে চালু করা হবে।

আজ বুধবার সকালে রাজধানীর বসিলায় ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের আয়োজনে মাদ্রাসায় উচ্চ শিক্ষাব্যবস্থার উন্নয়ন শীর্ষক আলোচনা সভায় এ কথা বলেন তিনি। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী।

মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক বলেন,  বাংলাদেশের জিডিপির প্রবৃদ্ধির হার বর্তমানে ৮ শতাংশ। এই অগ্রগতি ধরে রাখতে সবাইকে ভুমিকা রাখতে হবে। মাদ্রাসা শিক্ষায় শিক্ষিতদের এ ক্ষেত্রে পিছিয়ে থাকলে চলবে না। মাদ্রাসার কেউ যেন বেকার না থাকে সেই ব্যবস্থা করছে বর্তমান সরকার। তিনি বলেন, বর্তমান সরকার ১৮০০ মাদ্রাসায় ৪ তলা ভবন নির্মাণ করেছে এবং ৬৫৩ মাদ্রাসায় মাল্টিমিডিয়ার ক্লাসরুম চালু করেছে। মাদ্রাসায়ও স্কুলের মত উপবৃত্তি এবং স্কুল ফিডিং এর ব্যবস্থা করা হবে। তিনি বলেন, এমপিও এর কাজ মাদ্রাসা অধিদপ্তর করবে। আগামী মাস থেকে সব এমপিও মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর থেকে চালু করা হবে।

শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী বলেছেন, এক সময় আমরা শিক্ষার প্রসারের উপর গুরুত্ব দিয়েছি এবং আমরা সফল হয়েছি। এই মুহুর্তে আমরা শিক্ষার গুনগত মান এবং অবকাঠামো উন্নয়নে জোর দিচ্ছি। এ ক্ষেত্রে আমরা যখন সফল হব তখন আমরা পর্যায়ক্রমে মাদ্রাসা শিক্ষাসহ সকল শিক্ষাব্যবস্থাকে জাতীয়করণ করব। 

উপমন্ত্রী বলেন, এই মুহুর্তে নৈতিকতার অভাব আমাদের সবচেয়ে বড় চ্যালেঞ্জ। তিনি বলেন, যারা ধর্মীয় শিক্ষায় শিক্ষিত পেশাগত জীবনে তারা নৈতিক হবেন দেশ ও সমাজ তাই আশা করে। ধর্মীয় শিক্ষায় শিক্ষিত আলেম সমাজকে সর্বোচ্চ নৈতিক হওয়ার আহবান জানান উপমন্ত্রী।

উপমন্ত্রী বলেন, শারীরিক শাস্তি এক ধরনের ফৌজদারি অপরাধ। শৃঙ্খলা বিধান করার নাম করে কোন শিক্ষা প্রতিষ্ঠানে শারীরিক শাস্তি দেওয়া উচিত নয়। তা কোন ভাবেই মেনে নেয়া হবে না।

 

জুলাইয়ে আহত শিক্ষার্থীদের মানসিক স্বাস্থ্য নিয়ে কাজ করছে ইউ…
  • ১১ আগস্ট ২০২৬
‘র’ প্রধানের ঢাকা সফর নিয়ে যা জানাল সরকার
  • ১১ আগস্ট ২০২৬
মুস্তাফিজকে ধরে রাখলো ক্যাপিটালস
  • ১১ আগস্ট ২০২৬
টানা ৫ দিন ভারি বর্ষণের শঙ্কা, জেনে নিন কোন কোন বিভাগে
  • ১১ আগস্ট ২০২৬
নতুন প্রক্টর পেল জগন্নাথ বিশ্ববিদ্যালয়
  • ১১ আগস্ট ২০২৬
শিক্ষক নিয়োগ নিয়ে ৩ আগস্টের বৈঠকের রেজুলেশনের কী হবে?
  • ১১ আগস্ট ২০২৬