অপহরণের তিন মাস পর মাদরাসাছাত্রী উদ্ধার

০৯ সেপ্টেম্বর ২০১৯, ১০:০৭ PM

© সংগৃহীত

নেত্রকোনার কলমাকান্দায় অপহরণের প্রায় তিন মাস পর ঢাকার বনানী কড়াইল বস্তি এলাকা থেকে অপহরণের শিকার এক মাদরাসাছাত্রীকে উদ্ধার করা হয়েছে। সেই সঙ্গে অপহরণকারীকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। সোমবার (৯ সেপ্টেম্বর) দুপুরে তাদেরকে আদালতে প্রেরণ করা হয়।

অপহরণকারী মো. সারোয়ার হোসেন উপজেলার নাজিরপুর ইউনিয়নের আনন্দপুর গ্রামের মো. জয়নাল আবেদীনের ছেলে। অপহরণের শিকার ওই ছাত্রী উপজেলার সিধলী দারুস সালাম মহিলা মাদরাসার দশম শ্রেণির ছাত্রী।

মামলার তদন্তকারী কর্মকর্তা উপপরিদর্শক (এসআই) মো. নজরুল ইসলাম বলেন, এ বিষয়ে থানায় মামলা দায়েরের পরপরই আমরা বিষয়টির তদন্ত শুরু করি। পরে জানতে পারি অপহরণের শিকার ওই মাদরাসাছাত্রীকে নিয়ে ঢাকার বনানী কড়াইল বস্তি এলাকায় অবস্থান করছে। এমন সংবাদের ভিত্তিতেই আমরা গত রোববার দিবাগত রাতে সেখানে অভিযান চালিয়ে ওই মেয়েটিকে উদ্ধার করি এবং অপহরণকারীকে গ্রেপ্তার করতে সক্ষম হই।

কলমাকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাজহারুল করিম বলেন, চলতি বছরে জুন মাসে অপহরণের শিকার ওই মাদরাসাছাত্রীর বাবা বাদী হয়ে একই ইউনিয়নের আনন্দপুর গ্রামের মো. সারোয়ার হোসেনকে আসামি করে কলমাকান্দা থানায় অপহরণসহ নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা দায়ের করেন। সেই মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে।

আন্তর্জাতিক শ্রমবাজারে জাতীয় বিশ্ববিদ্যালয়ের গ্র্যাজুয়েটদের…
  • ১১ আগস্ট ২০২৬
কেন্দ্রীয় নেত্রীর পর্নোগ্রাফি মামলা, সাংবাদিকসহ এক ছাত্রদল …
  • ১১ আগস্ট ২০২৬
ঈশ্বরগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ৫ ব্যবসায়ীকে ৫০ হাজার…
  • ১১ আগস্ট ২০২৬
সীমান্তে ৫০ লাখ টাকার ভারতীয় চোরাচালানি মালামাল জব্দ
  • ১১ আগস্ট ২০২৬
টঙ্গীতে নিহত তা’মীরুল মিল্লাতের শিক্ষার্থীর পরিবার পেল ৩ লা…
  • ১১ আগস্ট ২০২৬
গুলশানে গোপন বৈঠক: আওয়ামী লীগের ৬ নেতাকর্মী কারাগারে 
  • ১১ আগস্ট ২০২৬