ছাত্রকে পিটিয়ে গোপনে আটকে রাখে মাদরাসা প্রধান শিক্ষক

০৬ সেপ্টেম্বর ২০১৯, ১২:৩৯ PM
প্রতীকী

প্রতীকী

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে মাদরাসা প্রধানের বিরুদ্ধে এক ছাত্রকে প্রহার করে অসুস্থ অবস্থায় গোপনে আটকে রাখার অভিযোগ উঠেছে। গতকাল বৃহস্পতিবার (৫ সেপ্টেম্বর) বিকেলে উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর অভিযোগ করে ওই ছাত্রের মা। পরে ছাত্রকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। ঘটনা জানাজানির পর থেকে অভিযুক্ত শিক্ষক পলাতক রয়েছেন।

অভিযোগ সূত্রে জানা গেছে, উপজেলার পাথরপুবি ইউনিয়নের পশ্চিম মইদাম এলাকার নবাব আলীর ছেলে এরশাদুল হক সাগর ওই মাদরাসার পঞ্চম শ্রেণির ছাত্র।

এরআগে বুধবার বিকেলে তাকে বেদম প্রহার করেন মাদরাসার মৌলভী হারুন অর রশিদ, এতে অসুস্থ হয়ে পড়ে সাগর। পরে তাকে মাদরাসা থেকে দুই কিলোমিটার দূরে বাঁশঝানি ক্যাম্পের মোড়ের মৌলভীর বাড়িতে আটকে রাখে। পরদিন বিকেলে খবর পায় সাগরের পরিবারের লোকজন তার বাড়িতে গেলে অসুস্থ ছেলে ছাড়া আর কাউকে দেখতে পায় না। তারা ছেলেটিকে নিয়ে এসে ভূরুঙ্গামারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন এবং উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর একটি লিখিত অভিযোগ করেন।

ভূরুঙ্গামারী উপজেলা নির্বাহী কর্মকর্তা এএইচএম মাগফুরুল আব্বাসী জানান, একটি লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে।

টেকনাফে মানবপাচারকারীদের সঙ্গে গোলাগুলিতে সেনাসদস্য নিহত, উ…
  • ০৬ নভেম্বর ২০২৬
নোবিপ্রবি ছাত্রদলের শীর্ষ দুই পদে আলোচনায় যারা
  • ০৫ নভেম্বর ২০২৬
শেরপুরের গারো পাহাড়ে গাছ থেকে শিক্ষকের ঝুলন্ত মরদেহ উদ্ধার
  • ০৫ নভেম্বর ২০২৬
ধ্বংসস্তূপে মানুষের খোঁজে যে রোবট, তার গন্তব্য এবার লাস ভেগ…
  • ০৫ নভেম্বর ২০২৬
পদোন্নতি পেয়ে বিসিএস পুলিশ ক্যাডার মর্যাদায় এএসপি হলেন ৭৮ ক…
  • ০৫ নভেম্বর ২০২৬
বর্ণাঢ্য আয়োজনে ববি সাংবাদিক সমিতির অষ্টম প্রতিষ্ঠাবার্ষিকী…
  • ০৫ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950