২০২৭ সালের দাওরায়ে হাদিস পরীক্ষার তারিখ ঘোষণা

০৫ জুলাই ২০২৬, ০৮:২৫ PM
কওমি মাদরাসাভিত্তিক কেন্দ্রীয় শিক্ষাবোর্ড

কওমি মাদরাসাভিত্তিক কেন্দ্রীয় শিক্ষাবোর্ড © টিডিসি সম্পাদিত

কওমি মাদরাসার সর্বোচ্চ স্তর দাওরায়ে হাদিসের ২০২৭ সালের পরীক্ষার তারিখ ঘোষণা করা হয়েছে। ১৪৪৮ হিজরি/২০২৭ সালের দাওরায়ে হাদিস (তাকমিল) পরীক্ষা আগামী বছরের ২১ জানুয়ারি (বৃহস্পতিবার) থেকে শুরু হবে।

রবিবার (৫ জুলাই) কওমি মাদরাসাভিত্তিক কেন্দ্রীয় শিক্ষাবোর্ড আল-হাইআতুল উলয়া লিল-জামিআতিল কওমিয়ার অফিস ব্যবস্থাপক মু. অছিউর রহমান এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান। 

এর আগে গতকাল শনিবার (৪ জুলাই) বোর্ডের সভাপতি আল্লামা মাহমুদুল হাসানের সভাপতিত্বে অনুষ্ঠিত স্থায়ী কমিটির সভায় এই সিদ্ধান্ত হয়।

ঘোষিত সূচি অনুযায়ী, ১২/১৩ শাবান ১৪৪৮ হিজরি, ২১ জানুয়ারি ২০২৭ (বৃহস্পতিবার) পরীক্ষা শুরু হয়ে ২৩/২৪ শাবান ১৪৪৮ হিজরি, ১ ফেব্রুয়ারি ২০২৭ (সোমবার) শেষ হবে।

পরীক্ষার মধ্যে ২২ জানুয়ারি ও ২৯ জানুয়ারি ২০২৭, শুক্রবার সাপ্তাহিক ছুটির কারণে পরীক্ষা অনুষ্ঠিত হবে না। পরীক্ষার নিবন্ধনের সময়সূচি ও বিস্তারিত নির্দেশনা শিগগিরই পৃথকভাবে ঘোষণা করা হবে বলে বিবৃতিতে উল্লেখ করা হয়। 
 

স্কুল-কলেজের ম্যানেজিং কমিটি গঠনের কার্যক্রম স্থগিত গভীর ষড়…
  • ১৫ অক্টোবর ২০২৬
যশোর শিক্ষা বোর্ডের সব বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠােনে ম্যানে…
  • ১৫ অক্টোবর ২০২৬
‎প্রকাশিত হলো স্যার এ. এফ. রহমান হল সংসদের বার্ষিক ম্যাগাজি…
  • ১৫ অক্টোবর ২০২৬
ডাকসু নেতা মুসাদ্দিকের প্রচেষ্টা, চুরি হওয়া মুঠোফোন ফিরে পে…
  • ১৫ অক্টোবর ২০২৬
পূজার ছুটির আগে সাজেক ভ্রমণের নিষেধাজ্ঞা প্রত্যাহার
  • ১৫ অক্টোবর ২০২৬
চরিত্রহীন-লম্পট-টাউট-বাটপাররা ক্ষমতার লোভে এনসিপিতে জড়ো হয়ে…
  • ১৫ অক্টোবর ২০২৬