মাদ্রাসার ল্যাব সহকারীর গ্রেড পদোন্নতির বিষয়ে জানাল অধিদপ্তর

০১ মে ২০২৬, ০৫:৩২ PM
বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর

বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর © সংগৃহীত

বেসরকারি এমপিওভুক্ত মাদ্রাসার ল্যাব সহকারীদের গ্রেড পদোন্নতির আবেদনের বিষয়ে বিজ্ঞপ্তি দিয়ে জানানোর কথা জানিয়েছে বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর। বৃহস্পতিবার (৩০ এপ্রিল) বাংলাদেশ মাদ্রাসা অধিদপ্তরের সহকারী পরিচালক (অর্থ) মোহাম্মদ শুকুর আলম মজুমদার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। 

বিজ্ঞপ্তিতে বলা হয়, মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের আওতাধীন সকল প্রতিষ্ঠান প্রধানগণের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান (মাদ্রাসা) জনবল কাঠামো ও এমপিও নীতিমালা-২০২৬ এর পরিশিষ্ট “ঘ”-এর ৪০, ৪১ ও ৪২ অনুচ্ছেদ অনুযায়ী যথাক্রমে ইবতেদায়ী মৌলভী, ইবতেদায়ী শিক্ষক এবং ইবতেদায়ী ক্বারী পদে নতুন নিয়োগপ্রাপ্তদের গ্রেড-১৬ প্রদান করা হবে। পূর্বে নিয়োগপ্রাপ্ত শিক্ষকগণ নির্ধারিত যোগ্যতা অর্জন সাপেক্ষে গ্রেড-১৩ প্রাপ্তির যোগ্যতা অর্জন করবেন।

বর্তমান মেমিস (MEMIS) সফটওয়্যার ব্যবস্থায় গ্রেড-১৫ বা গ্রেড-১৬-এ কর্মরত শিক্ষকদের উচ্চতর স্কেলের মাধ্যমে গ্রেড-১৩ প্রাপ্তির সুযোগ নেই। নতুন ও পূর্বে নিয়োগপ্রাপ্ত উভয়ের ১৩ গ্রেড প্রাপ্তির জন্য নীতিমালা সংশোধনের কাজ চলমান রয়েছে। দ্রুততম সময়ে মেমিস (MEMIS) সফটওয়‍্যারে "পুনঃনিয়োগ" অপশনের মাধ্যমে আবেদন গ্রহণের বিষয়ে পৃথক বিজ্ঞপ্তি জারি করা হবে। পাশাপাশি ল্যাব সহকারী পদে গ্রেড-১৮ হতে গ্রেড-১৬-এ উন্নীত হওয়ার জন্য আবেদন গ্রহণ সংক্রান্ত বিজ্ঞপ্তিও প্রকাশ করা হবে।

টেকনাফে রোহিঙ্গাবাহী নৌকা ডুবে নারী-শিশুসহ নিহত ২, নিখোঁজ ১
  • ২৩ সেপ্টেম্বর ২০২৬
যুদ্ধে যে বিজয়ী, লুটের মালামাল সেই পাবে: জাতিসংঘে দেওয়া ভাষ…
  • ২৩ সেপ্টেম্বর ২০২৬
রাতে উপকূল অতিক্রম করবে নিম্নচাপ, ঝড়-বৃষ্টির পূর্বাভাস—সমুদ…
  • ২৩ সেপ্টেম্বর ২০২৬
ছেলেকে জিম্মি করে মাকে সংঘবদ্ধ ধর্ষণ, ৪ আসামির বাড়িতে ভাঙচু…
  • ২৩ সেপ্টেম্বর ২০২৬
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে খলিলুর রহমানের …
  • ২৩ সেপ্টেম্বর ২০২৬
তুরস্কের প্রেসিডেন্টের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক, অর্থনীতি …
  • ২৩ সেপ্টেম্বর ২০২৬