মাদ্রাসায় সিসিটিভি ক্যামেরা, ১৫৫ উপজেলার তালিকা দেখুন এখানে

৩০ এপ্রিল ২০২৬, ০৭:২৫ AM
শিক্ষা মন্ত্রণালয়

শিক্ষা মন্ত্রণালয় © ফাইল ছবি

লার্নিং এক্সিলারেশন ইন সেকেন্ডারি এডুকেশন (লেইস) প্রকল্পের আওতায় দেশের ৫১৭টি শিক্ষাপ্রতিষ্ঠানে সিসিটিভি ক্যামেরা স্থাপন করা হবে। শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী ১৫৫টি মাদ্রাসা নির্বাচনের লক্ষ্যে ১৫৫টি উপজেলার তালিকা প্রকাশ করা হয়েছে।

বুধবার শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের উন্নয়ন-১ শাখার সিনিয়র সহকারী সচিব দীপায়ন দাস শুভ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে ১৫৫টি উপজেলার নাম প্রকাশ করা হয়।

১৫৫ উপজেলার তালিকা দেখতে এখানে ক্লিক করুন

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ‘লেইস প্রকল্পের ডিপিপিতে ৫১৭টি শিক্ষা প্রতিষ্ঠানে (প্রতি উপজেলা/মেট্রোপলিটান থানায় ১টি করে) পাইলটভিত্তিতে সিসিটিভি স্থাপনের সংস্থান রয়েছে, যার মধ্যে ১৫৫ টি মাদ্রাসা ও ৩৬২ টি মাধ্যমিক বিদ্যালয়। উক্ত শিক্ষা প্রতিষ্ঠানসমূহ নির্বাচনের লক্ষ্যে মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ কর্তৃক শিক্ষা প্রতিষ্ঠান নির্বাচন নির্দেশিকা, ২০১৫ অনুমোদিত হয়। উক্ত নির্দেশিকা অনুযায়ী কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগ কর্তৃক সিসিটিভি স্থাপনের নিমিত্ত মাদ্রাসা নির্বাচনের লক্ষ্যে ১৫৫টি উপজেলা/থানার তালিকা নির্বাচন করা হয়।’

চাঁদপুরে নিখোঁজ স্কুলছাত্র বান্দরবানের দুর্গম পাহাড় থেকে উদ…
  • ২৩ সেপ্টেম্বর ২০২৬
সব ধরনের শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ আজ, খোলা যেসব প্রতিষ্ঠান
  • ২৩ সেপ্টেম্বর ২০২৬
১০ জেলায় জনবল নিয়োগ দেবে এভারেস্ট ফার্মাসিউটিক্যালস
  • ২৩ সেপ্টেম্বর ২০২৬
জবি, ঢাকা কলেজ ও আলিয়ার সংঘর্ষ ছাত্রদল সভাপতির নির্দেশেই হয়…
  • ২৩ সেপ্টেম্বর ২০২৬
টেকনাফে রোহিঙ্গাবাহী নৌকা ডুবে নারী-শিশুসহ নিহত ২, নিখোঁজ ১
  • ২৩ সেপ্টেম্বর ২০২৬
যুদ্ধে যে বিজয়ী, লুটের মালামাল সেই পাবে: জাতিসংঘে দেওয়া ভাষ…
  • ২৩ সেপ্টেম্বর ২০২৬