‘ছাত্রলীগ ট্যাগ’ দিয়ে মামলা, দাখিল পরীক্ষায় বসতে পারছে না শিক্ষার্থী

২৪ এপ্রিল ২০২৬, ০৫:০৬ PM
দাখিল পরীক্ষার্থী কামরুজ্জামান নাদিম

দাখিল পরীক্ষার্থী কামরুজ্জামান নাদিম © সংগৃহীত

কুমিল্লার নাঙ্গলকোটে সন্ত্রাস দমন আইনে দায়ের করা একটি মামলায় কামরুজ্জামান নাদিম (১৬) নামে এক মাদ্রাসা শিক্ষার্থীকে আসামি করা হয়েছে। আত্মগোপনে থাকায় চলমান দাখিল পরীক্ষায় তিনি অংশ নিতে পারছেন না। নাদিমের মা অভিযোগ করেছেন, হয়রানির উদ্দেশে ছাত্রলীগ ট্যাগ দিয়ে তার ছেলেকে মামলার আসামি করা হয়েছে।

কামরুজ্জামান নাদিম নাঙ্গলকোট পৌরসভার গোত্রশাল তুলা পুকুরিয়া হাজী বাড়ির বাসিন্দা হাজী আব্দুর রশিদের ছেলে। নাঙ্গলকোট আফসারুল উলূম কামিল মাদ্রাসার দশম শ্রেণির শিক্ষার্থী সে। চলমান দাখিল পরীক্ষায় তার অংশ নেওয়ার কথা ছিল।

জানা গেছে, অন্তর্বর্তীকালীন সরকারের আমলে সন্ত্রাস দমন আইনে দায়ের করা একটি মামলার ২৪ নম্বর আসামি করা হয় নাদিমকে। নির্বাচনী পরীক্ষার আগের দিন রাতে পুলিশ তাকে গ্রেফতারের উদ্দেশে বাড়িতে গেলে টের পেয়ে পালিয়ে যায় নাদিম। এরপর থেকেই সে আত্মগোপনে রয়েছে। ফলে চলমান দাখিল পরীক্ষায় অংশ নেওয়া সম্ভব হয়নি তার।

নাদিমের মা ফাতেমা বেগম বিউটি অভিযোগ করে বলেন, হয়রানির উদ্দেশ্যে ছাত্রলীগ ট্যাগ দিয়ে তার ছেলেকে মামলার আসামি করা হয়েছে। এতে পরীক্ষায় অংশ নিতে না পারায় তার ভবিষ্যৎ অনিশ্চয়তার মুখে পড়েছে। তিনি দ্রুত মামলা প্রত্যাহারের দাবি জানায়।

মাদ্রাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ মাওলানা নুরুল আমিন বলেন, নাদিম সন্ত্রাস দমন মামলার আসামি বিষয়টি আমার জানা নেই। তবে সে মাদ্রাসার শিক্ষার্থী এবং এ বছরের দাখিল পরিক্ষার্থী। নাদিমের মামলা প্রত্যাহারে কোনো সহযোগিতার প্রয়োজন হলে মাদ্রাসা কর্তৃপক্ষ সহযোগিতা করবে।

এ বিষয়ে নাঙ্গলকোট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আরিফুর রহমান জানান, বিষয়টি তার স্মরণে নেই। তবে সংশ্লিষ্ট ব্যক্তি পরীক্ষার্থী হলে আদালতের অনুমতি সাপেক্ষে পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ রয়েছে।

পুলিশ ভেরিফিকেশনে রাজনৈতিক বৈষম্য ও হয়রানির প্রতিবাদ ইবি ছা…
  • ২৬ সেপ্টেম্বর ২০২৬
ডিআইইউতে নিষিদ্ধ সংগঠনের সম্পৃক্ততা প্রমাণিত হলে ব্যবস্থা ন…
  • ২৬ সেপ্টেম্বর ২০২৬
অন্তত শিক্ষার্থীদের সঙ্গে বিএনপির এমন বেঈমানী চিন্তাতীত: আব…
  • ২৬ সেপ্টেম্বর ২০২৬
ভেরিফিকেশনে কেন বাদ, প্রার্থীকে কারণ জানানোর দাবি ছাত্রশিবি…
  • ২৫ সেপ্টেম্বর ২০২৬
জাকসু প্রার্থিতা প্রত্যাহারের বিনিময়ে বন্ধুসহ ট্যুরের অফার …
  • ২৫ সেপ্টেম্বর ২০২৬
উপাচার্য পুনর্বহালের দাবিতে শিক্ষক সমিতির একাত্মতায় কর্মবি…
  • ২৫ সেপ্টেম্বর ২০২৬