মাদ্রাসা শিক্ষা বোর্ডে নতুন করে জিপিএ-৫ পেল ৩৪ জন

১৬ নভেম্বর ২০২৫, ১০:১৩ AM , আপডেট: ১৬ নভেম্বর ২০২৫, ১০:৪৯ AM
মাদ্রাসা শিক্ষা বোর্ড

মাদ্রাসা শিক্ষা বোর্ড © সংগৃহীত

চলতি বছরের আলিম পরীক্ষার খাতা চ্যালেঞ্জ বা উত্তরপত্র পুনর্নিরীক্ষণের ফল প্রকাশ করা হয়েছে। এতে মাদ্রাসা শিক্ষাবোর্ডে নতুন করে জিপিএ-৫ পেয়েছেন ৩৪ জন। আজ রবিবার (১৫ নভেম্বর) সকাল ১০টার দিকে এ ফল প্রকাশ করা হয়।

প্রকাশিত ফলাফলে দেখা যায়, আবেদন করেছে ৯ হাজার ৭৮১ শিক্ষার্থী, মোট আবেদন ৩১ হাজার ৮২৮টি। এর মধ্যে জিপিএ পরিবর্তন হয়েছে ৮৫ জনের। ফেল থেকে পাস করেছে ৪৫ জন এবং ফেল থেকে ফেল ১৮ জন।

জানা গেছে, আলিম পরীক্ষা-২০২৫-এর পুনঃনিরীক্ষণের ফলাফল আজ রবিবার সকাল ১০টায় বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে প্রকাশ করা হয়। এ ছাড়াও পুনঃনিরীক্ষণের জন্য সকল আবেদনকারীর প্রদত্ত মোবাইল নাম্বারে এসএমএস এর মাধ্যমে ফলাফল প্রেরণ করা হয়েছে।

বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডের এই ওয়েবসাইটে ফলাফল দেখা যাবে।

বিশ্ববাজারে কমল স্বর্ণের দাম
  • ২৬ আগস্ট ২০২৬
বিশ্বসাহিত্য কেন্দ্রে চাকরি, আবেদন ৩১ আগস্ট পর্যন্ত
  • ২৬ আগস্ট ২০২৬
গাজীপুরে ছাত্রলীগের মশাল মিছিল, দুই কর্মী গ্রেপ্তার
  • ২৬ আগস্ট ২০২৬
২৬ আগস্টের টিকিট কেটে দূর-দুরান্ত থেকে দর্শনার্থী এসে দেখেন…
  • ২৬ আগস্ট ২০২৬
‎জাবিতে শহীদ কবির ও তুষারের শাহাদাত বার্ষিকীতে ছাত্রদলের মি…
  • ২৬ আগস্ট ২০২৬
প্রতারণা মামলায় কারাগারে রাষ্ট্রপতি এরশাদের সাবেক স্ত্রী
  • ২৬ আগস্ট ২০২৬