মাদ্রাসার শিক্ষকদের জুলাই মাসের এমপিওর চেক ছাড়

১২ আগস্ট ২০২৫, ০৩:৩১ PM , আপডেট: ২৯ আগস্ট ২০২৫, ০৯:১৯ AM
মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর

মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর © সংগৃহীত

মাদ্রাসার শিক্ষক-কর্মচারীদের জুলাই (২০২৫) মাসের এমপিওর চেক ছাড় হয়েছে। অনুদান বণ্টনকারী ব্যাংকগুলোতে ৪টি চেক পাঠানো হয়েছে। শিক্ষক-কর্মচারীরা আজকের পর থেকে বেতন-ভাতার সরকারি অংশের টাকা তুলতে পারবেন।

আজ মঙ্গলবার (১২ আগস্ট) মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের ড. কে এম শফিকুল ইসলাম উপ-পরিচালক (অর্থ) স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। 

বিজ্ঞপ্তিতে বলা হয়, মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরাধীন বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানসমূহের (মাদ্রাসা) শিক্ষক-কর্মচারীগণের জুলাই/২০২৫ মাসের (বেতন-ভাতাদি'র সরকারি অংশের) ৪ টি চেক বন্টনকারী অগ্রণী ও রূপালী ব্যাংক লিমিটেড, প্রধান কার্যালয় এবং জনতা ও সোনালী ব্যাংক লিমিটেড, স্থানীয় কার্যালয়ে ১২/08/2015 খ্রি. তারিখে হস্তান্তর করা হয়েছে। স্মারক নং- ৫৭.২৫.০০০০.011.06.001.24-১৭ তারিখ: ১২/০৮/২০২৫ খ্রি.। শিক্ষক-কর্মচারীগণ আগামী ১২/০৮/২০২৫ খ্রি. তারিখের পর সংশ্লিষ্ট ব্যাংক হতে জুলাই/২০২৫ মাসের বেতন-ভাতাদি'র সরকারি অংশ উত্তোলন করতে পারবেন।

 

যে ছয় কারণে নিম্ন মধ্যবিত্ত থেকে দরিদ্র হওয়ার ঝুঁকিতে ছয় কো…
  • ০৭ অক্টোবর ২০২৬
বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ডে ৮৫ পদে চাকরি, আবেদন আগামীকালের…
  • ০৭ অক্টোবর ২০২৬
৮৯ শতাংশ পাথর কাটা শ্রমিক শ্বাসতন্ত্রের জটিলতায় ভুগছেন, চাল…
  • ০৭ অক্টোবর ২০২৬
রোনালদোর বিস্ফোরক বিবৃতি নাকি মেসির অবসর, গুগল সার্চে কে এগ…
  • ০৭ অক্টোবর ২০২৬
চাঁদপুরে ইলিশ ধরায় ২২ দিনের নিষেধাজ্ঞা, কার্যকর আজ রাত থেকে
  • ০৭ অক্টোবর ২০২৬
ডোনাল্ড ট্রাম্পের উচ্চতা কত ফুট, ওজন ও বয়স কত?
  • ০৭ অক্টোবর ২০২৬