ধানমন্ডিতে আবাসিক ভবনে আগুন লাগার পর নিয়ন্ত্রণে

৩০ মার্চ ২০১৯, ০৯:২৮ PM

© ফাইল ফটো

রাজধানীর ধানমন্ডিতে একটি বাসার দ্বিতীয় তলায় আগুন লেগেছে। আগুন নেভাতে ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট ঘটনাস্থলে গেছে। শনিবার রাত ৮টা ২৪ মিনিটে ধানমন্ডির ১১/এ নম্বর সড়কের ৬৩ নম্বর বাসায় আগুন লাগে।

মোহাম্মদপুর ফায়ার স্টেশনের টেলিফোন অপারেটর ফায়ারম্যান মো. রোমান বলেন, ‘সংবাদ পেয়ে ঘটনাস্থলে দুটি ইউনিট পাঠানো হয়েছে। বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে বাসাটিতে আগুন লাগে। ফায়ার সার্ভিস ঘটনাস্থলে উপস্থিত হওয়ার আগেই বাসার লোকজন আগুন নিভিয়ে ফেলে।

তিনি আরও জানান, এই ভবনটিতে পৌঁছানোর সঙ্গে সঙ্গে আমরা ধানমণ্ডি পাঁচ নম্বর সড়কের ২২ নম্বর বাসাতেও আগুন লাগার খবর শুনতে পাই। তবে সেখানে গিয়ে আগুন লাগার কোনও সত্যতা পাওয়া যায়নি।

ধানমন্ডি থানার ডিউটি অফিসার এসআই মো. শাহীন বলেন, ‘একটু আগে ধানমন্ডি ১১/এ সড়কের ৬৩ নম্বর বাসায় আমরা আগুনের খবর পেয়েছি। ঘটনাস্থলে পুলিশ রয়েছে। ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হয়েছে। ফায়ার সার্ভিস কাজ করছে।’

মিরসরাইয়ে অগ্নি দগ্ধ হয়ে চীনা প্রকৌশলীসহ ৩ জনের মৃত্যু
  • ০৪ অক্টোবর ২০২৬
পাকা চুলের সঙ্গে ক্যানসারের যোগসুত্র, গবেষণা যা বলছে 
  • ০৪ অক্টোবর ২০২৬
সারাদেশের ইউএনওদের মীর শাহে আলমের সতর্কবার্তা
  • ০৪ অক্টোবর ২০২৬
সালাহউদ্দিন আহমেদের সমন্বয় ছাড়া ৩৬ দিনে জুলাই গণঅভ্যুত্থান …
  • ০৩ অক্টোবর ২০২৬
অস্থায়ী ক্যাম্পাসে ২০২৬-২৭ শিক্ষাবর্ষেই ভর্তি কার্যক্রম শুর…
  • ০৩ অক্টোবর ২০২৬
প্রতি জেলায় ‘স্পোর্টস ভিলেজ’ প্রতিষ্ঠা করা হবে: ক্রীড়া প্রত…
  • ০৩ অক্টোবর ২০২৬