অপকর্ম নয় খেলাধুলায় মন দাও: স্বাস্থ্যমন্ত্রী

৩০ মার্চ ২০১৯, ০৯:১৫ PM
স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক

স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক © ফাইল ফটো

শিক্ষার্থীদের অপকর্ম থেকে বাঁচতে লেখাপড়ার পাশাপাশি খেলাধুলা করার আহ্বান জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। তিনি বলেছেন, যৌন হয়রানি, মাদক, সন্ত্রাসসহ সব অপকর্ম থেকে নিজেদের দূরে রেখে লেখাপড়ার পাশাপাশি ছাত্র-ছাত্রীদের খেলাধুলার প্রতি মন দিতে হবে।

শনিবার দুপুর ২টার দিকে মানিকগঞ্জ সরকারি দেবেন্দ্র বিশ্ববিদ্যালয় কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। তিনি বলেন, ছাত্র-ছাত্রীরাই দেশের আগামী দিনের ভবিষ্যৎ। তাই তাদের সুশিক্ষার পাশাপাশি খেলাধুলা ও সংস্কৃতিমনা হতে হবে।

এসময় দিনব্যাপী কলেজের বার্ষিকী ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এতে জেলা প্রশাসক এসএম ফেরদৌস, পুলিশ সুপার রিফাত রহমান শামীম, কলেজের বিভিন্ন বিভাগের ছাত্র-ছাত্রী, শিক্ষকসহ আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন। এর আগে মন্ত্রী কলেজের একটি ১০তলা ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন।

কারিগরি শিক্ষক-কর্মচারীদের বেতন ও বৈশাখী ভাতা নিয়ে যা জানা …
  • ২০ এপ্রিল ২০২৬
অক্ষয় তৃতীয়া উপলক্ষে কুয়াকাটায় সনাতন ধর্মাবলম্বীদের ঢল, পুণ…
  • ২০ এপ্রিল ২০২৬
প্রজেক্ট অফিসার নিয়োগ দেবে জার্মান রেড ক্রস, আবেদন শেষ ২৯ এ…
  • ২০ এপ্রিল ২০২৬
সাইবার নজরদারিতে হবে প্রশ্নফাঁস শনাক্ত: শিক্ষামন্ত্রী
  • ২০ এপ্রিল ২০২৬
মাভাবিপ্রবির ছাত্রী হল থেকে জব্দ করা বৈদ্যুতিক সরঞ্জাম ফেরত
  • ২০ এপ্রিল ২০২৬
এসএসসির প্রশ্নে দুর্বোধ্যতা থাকলে সাহায্য করবেন পরীক্ষকরা
  • ২০ এপ্রিল ২০২৬