আলিম পরীক্ষার কক্ষে যে ৯ ধরনের ক্যালকুলেটর ব্যবহার বৈধ, জানাল বোর্ড

১৯ জুন ২০২৫, ০৮:০৮ PM , আপডেট: ১৪ জুলাই ২০২৫, ১২:০৯ PM
ফাইল ছবি

ফাইল ছবি © টিডিসি সম্পাদিত

আসন্ন উচ্চ আলিম পরীক্ষায় নির্দিষ্ট আটটি মডেলের সায়েন্টিফিক নন-প্রোগ্রামেবল ক্যালকুলেটর ও সাধারণ ক্যালকুলেটর ব্যবহার করতে পারবে পরীক্ষার্থীরা। বুধবার (১৮ জুন) মাদ্রাসা শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর ড. মোহাম্মদ কামরুল আহসান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। 

বিজ্ঞপ্তিতে উল্লিখিত সায়েন্টিফিক ক্যালকুলেটরের মডেলগুলো হল- এফএক্স-৮২এমএস, এফএক্স-১০০এমএস, এফএক্স-৫৭০এমএস, এফএক্স-৯৯১এমএস, এফএক্স-৯৯১ইএস, এফএক্স-৯৯১ইএস প্লাস, এফএক্স-৯৯১সিডব্লিউ। উল্লিখিত মডেলের ক্যালকুলেটর ছাড়াও শিক্ষার্থীরা সাধারণ ক্যালকুলেটর ব্যবহার করতে পারবে।

প্রসঙ্গত, মাদ্রাসা শিক্ষা বোর্ডের প্রকাশিত রুটিন অনুযায়ী, ২০২৫ সালের আলিম পরীক্ষা শুরু হবে ২৬ জুন এবং শেষ হবে ১২ আগস্ট। ব্যবহারিক পরীক্ষা অনুষ্ঠিত হবে ১৩ আগস্ট থেকে ২১ আগস্ট পর্যন্ত।

 

১২ মাসে পবিত্র কোরআন মুখস্থ করল হাফেজ তাহমিদুল ইসলাম
  • ২০ সেপ্টেম্বর ২০২৬
ঝিনাইদহে সাপের কামড়ে কৃষকের মৃত্যু
  • ২০ সেপ্টেম্বর ২০২৬
৮ গোলের থ্রিলারে জয় ম্যানসিটির
  • ২০ সেপ্টেম্বর ২০২৬
অপ্রতিম হত্যা, মিলছে না ৩ প্রশ্নের উত্তর
  • ২০ সেপ্টেম্বর ২০২৬
দুপুরে স্ত্রীর সঙ্গে খাবার খেয়েছেন সংসদ সদস্য গাজী নজরুল
  • ২০ সেপ্টেম্বর ২০২৬
আমরা কি আবারও জাহেলিয়াত যুগে ফিরে যাচ্ছি? 
  • ২০ সেপ্টেম্বর ২০২৬