উপবৃত্তির জন্য দেড় হাজার ইবতেদায়ী মাদ্রাসার তথ্য দেওয়ার সময় তিনদিন

১২ জুন ২০২৫, ১১:৫১ AM , আপডেট: ০১ জুলাই ২০২৫, ০৬:৪৫ PM
মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরে

মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরে © ফাইল ফটো

প্রথম থেকে পঞ্চম শ্রেণি পর্যন্ত শিক্ষার্থীদের জন্য উপবৃত্তি পেতে ১ হাজার ৫১৯টি ইবতেদায়ী মাদ্রাসার তথ্য দেওয়ার জন্য আর তিনদিন সময় পাবে প্রতিষ্ঠানগুলো। আগামী রবিবার (১৫ জুন) পর্যন্ত এ তথ্য দেওয়া যাবে। এর আগে মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের সহকারী পরিচালক বেনজীর আহমেদ স্বাক্ষরিত এক নোটিশে এ সময় বৃদ্ধির করা জানানো হয়।

নোটিশে বলা হয়েছে, অনুদানভুক্ত এক হাজার ৫১৯টি স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসায় অধ্যয়নরত শিক্ষার্থীদের (ইবতেদায়ী প্রথম শ্রেণি হতে পঞ্চম শ্রেণি পর্যন্ত) উপবৃত্তি প্রদানের প্রস্তাবে যথাযথ কর্তৃপক্ষের সদয় নীতিগত অনুমোদন রয়েছে। উক্ত অনুমোদনের আলোকে অর্থ বিভাগ কর্তৃক বাস্তবায়নাধীন iBAS++ এর মাধ্যমে জিটুপি পদ্ধতিতে উপবৃত্তি প্রদান কার্যক্রম চলমান রয়েছে। এ অবস্থায় উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসারদেরকে EESP MIS সিস্টেমের লাইভ সার্ভারের নিন্মলিখিত লিংকে প্রবেশ করে সময়সীমা বৃদ্ধিপূর্বক আগামী ১৬ জুন বিকেল ৫টার মধ্যে প্রেরণের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো। 

উল্লেখ্য উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসারদেরকে ইউজার আইডি মোবাইল ফোনে এসএমএস’র মাধ্যমে প্রেরণ করা হয়েছে, যার ডিফল্ট পাসওয়ার্ড Abc@1234। এ পাসওয়ার্ড ব্যবহার করে লগইন করে বাধ্যতামূলক ভাবে পাসওয়ার্ড চেঞ্জ করতে হবে এবং পরবর্তী ধাপের জন্য ইউজার আইডি ও পাসওয়ার্ড সংরক্ষণ করতে হবে। এ অবস্থায় উপজেলায় যতগুলো অনুদানভুক্ত স্বতন্ত্র ইবতেদায়ি মাদ্রাসা আছে, সেগুলোর তালিকা দেখা যাবে এবং প্রতিষ্ঠানগুলোর তথ্য সংশোধন, সংযোজন, বিয়োজন করা যাবে।

আরও পড়ুন: ৪৯তম বিসিএসের বিজ্ঞপ্তি জারির তারিখ প্রকাশ, ছয়টির সূচি ঘোষণা

যে সব উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসাররা EESP MIS সিস্টেমের লাইভ সার্ভারে প্রবেশের জন্য ইউজার আইডি পাননি অথবা বদলি জনিত কারনে ইউজার আইডি পরিবর্তন প্রয়োজন অথবা ভিন্ন উপজেলায় অতিরিক্ত দায়িত্ব পালনের নিমিত্ত একাধিক ইউজার আইডি প্রয়োজন, তাদের https://forms.gl/PsmFhpTWgXKkCw4K9 লিংকে প্রয়োজনীয় তথ্য প্রদানের জন্য নির্দেশক্রমে অনুরোধকরা হয়েছে। EESP MIS সিস্টেম এর লাইভ সার্ভার এর ইউআরএল এড্রেস https://mesp.finance.gov.bd/mesp/login ডিফল্ট পাসওয়ার্ড: Abc@1234।

বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন।

ডি বক্সের বাইরে থেকে মেসির দুর্দান্ত গোল
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
এআইয়ের লাগাম টানতে আহ্বান অ্যানথ্রপিকের প্রধান নির্বাহীর, এ…
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
পানি জমলেই বাড়ে এডিসের বংশবৃদ্ধির ঝুঁকি, ডেঙ্গু থেকে নিরাপদ…
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
ঢাবির শিক্ষক মূল্যায়ন ওয়েবসাইটে রিভিউ দেখা বন্ধ, নেপথ্যে য…
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
চিকিৎসকদের জন্য কঠোর নির্দেশনা বিএমডিসির
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
ক্লদ দিয়ে যুদ্ধ, গুপ্তচরবৃত্তি ও প্রতারণা—উঠে এলো ভয়ংকর তথ্য
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9