৪৯তম বিসিএসের বিজ্ঞপ্তি জারির তারিখ প্রকাশ, ছয়টির সূচি ঘোষণা

১২ জুন ২০২৫, ১১:১৩ AM , আপডেট: ৩০ জুন ২০২৫, ১১:২৭ PM
বাংলাদেশ সরকারী কর্ম কমিশন

বাংলাদেশ সরকারী কর্ম কমিশন © ফাইল ফটো

ছয়টি বিসিএসের সম্ভাব্য টাইমলাইন প্রকাশ করেছে বাংলাদেশ সরকারী কর্ম কমিশন (পিএসসি)। এতে প্রিলিমিনারি ও লিখিত পরীক্ষাসহ চূড়ান্ত ফলাফল প্রকাশের তারিখ জানানো হয়েছে। প্রকাশিত তথ্য অনুযায়ী, আগামী ১ নভেম্বর ৪৯তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষার বিজ্ঞপ্তি জারি আবেদন শুরু হবে।

পিএসসির ওয়েবসাইটে এ টাইমলাইন প্রকাশ করা হয়েছে। এতে জানানো হয়েছে, ৪৪তম বিসিএসের চূড়ান্ত ফল প্রকাশ করা হবে আগামী ৩০ জুন। ৪৫তম বিসিএসের লিখিত পরীক্ষার ফল ১৯ জুন এবং চূড়ান্ত ফল প্রকাশ হবে ১০ ডিসেম্বর। ৪৬তম বিসিএসের লিখিত পরীক্ষা ২৪ জুলাই এবং ফল প্রকাশ ১৮ ডিসেম্বর। 

৪৭তম বিসিএসের প্রিলিমিনারী ১৯ সেপ্টেম্বর ও ফল প্রকাশ ২৮ সেপ্টেম্বর। এ বিসিএসের লিখিত পরীক্ষা ২৭ নভেম্বর শুরু হবে। ৪৮তম বিসিএসের (বিশেষ) লিখিত পরীক্ষা ১৮ জুলাই এবং ফলাফল প্রকাশ করা হবে ২১ জুলাই। আগামী ২২ সেপ্টেম্বর চূড়ান্ত ফলাফল প্রকাশ করা হবে। ৪৯তম বিসিএসের জন্য আগামী ১ নভেম্বর বিজ্ঞপ্তি জারি ও অনলাইনে আবেদন শুরু হবে। ৩০ নভেম্বর শেষ হবে আবেদন।

ওয়েবসাইটে প্রকাশিত তথ্য অনুযায়ী, ৪৮তম বিসিএসকে (বিশেষ) সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে আগামী সেপ্টেম্বর মাসের মধ্যে চূড়ান্ত সুপারিশের পরিকল্পনা করা হয়েছে। ফলে এ বিসিএসে এমসিকিউ টাইপ লিখিত পরীক্ষা জুলাই মাসের উল্লিখিত তারিখের মধ্যেই গ্রহণ করা অত্যাবশ্যক। ২৭ মে বিশেষ বিসিএসের গেজেট প্রকাশিত হওয়ার পরপরই কালক্ষেপন না করে ২৯ মে বিজ্ঞপ্তি জারি করা হয়।

আরও পড়ুন: এসএসসি পরীক্ষার ফল কবে—জানালেন ঢাকা বোর্ড চেয়ারম্যান

যে কোনও নিয়মিত বিসিএসের ক্ষেত্রে বিজ্ঞপ্তি জারির দুই মাস পর প্রিলিমিনারি পরীক্ষা অনুষ্ঠিত হবে। নিয়মিত বিসিএসের লিখিত পরীক্ষা প্রিলিমিনারি পরীক্ষার ফলাফল প্রকাশের দুই মাস পরে অনুষ্ঠিত হবে। নিয়মিত বিসিএসে ওভারল্যাপিং প্রার্থীদের (অর্থাৎ যারা এক সাথে একাধিক নিয়মিত বিসিএসের প্রার্থী) প্রস্তুতির সুবিধার কথা বিবেচনা করে এমনভাবে মৌখিক পরীক্ষার সময়সূচি করা হবে, যাতে কোনও প্রার্থীর মৌখিক পরীক্ষা এবং তার পূর্ববর্তী বা পরবর্তী বাছাই বা লিখিত পরীক্ষার মধ্যে যেন অত্যন্ত ১ মাসের ব্যবধান থাকে। 

উদাহরণস্বরূপ ৪৭তম বিসিএস প্রার্থীদের ৪৫তম বিসিএস মৌখিক পরীক্ষার সময় এমনভাবে নির্ধারণ করা হবে যেন ৪৭তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার আগে কমপক্ষে ১ মাস ব্যবধান থাকে। অর্থাৎ ১৯ সেপ্টেম্বর যাদের ৪৭তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা হবে তাদের ৪৫তম বিসিএস-এর মৌখিক পরীক্ষা ১৯ আগস্টের আগে সম্পন্ন হবে।

উল্লিখিত পরীক্ষা তারিখসমূহ অনিবার্য কারণে কিছুটা পরিবর্তন হতে পারে। তবে কমিশন তা বাস্তবায়নের জন্য সর্বাত্মক চেষ্টাকরবে। আগামী ডিসেম্বর মাসের পরবর্তী মাইলফলকসমূহ শিগগিরই প্রকাশ করা হবে। কমিশন ভবিষ্যতের মাইলফলকসমূহ অংশীজনের অবগতির জন্য নিয়মিত বিরতিতে প্রকাশ করবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

সরকারি চাকরিতে ভাইভার নম্বর বাড়ানোর প্রতিবাদে জবিতে বিক্ষোভ…
  • ০৯ সেপ্টেম্বর ২০২৬
জাতিসংঘে সাধারণ পরিষদের সভাপতি হিসেবে শপথ নিলেন পররাষ্ট্রমন…
  • ০৯ সেপ্টেম্বর ২০২৬
ভাইবায় নম্বর বৃদ্ধির প্রতিবাদে কাল কুবিতে মানববন্ধন
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
ভাইভায় নম্বর বাড়ানোর প্রতিবাদে জাবিতে জাকসুর বিক্ষোভ
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
সেরা গবেষকদের সম্মাননা দিতে ইউএপিতে অনুষ্ঠিত হলো ‘রিসার্চ এ…
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
এবার চালু হলো ভাইভা কার্ড: ডাকসু ভিপি
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9