এসএসসি পরীক্ষার ফল কবে—জানালেন ঢাকা বোর্ড চেয়ারম্যান

১১ জুন ২০২৫, ০২:৪৯ PM , আপডেট: ০৩ জুলাই ২০২৫, ০১:০৮ PM
এসএসসি পরীক্ষার্থী

এসএসসি পরীক্ষার্থী © ফাইল ছবি

চলতি বছরের এসএসসি ও সমমান পরীক্ষার ফলাফল নির্ধারিত সময়সীমার মধ্যে প্রকাশ করা হবে। অর্থাৎ আগামী ১৩ জুলাইয়ের মধ্যে ফল প্রকাশ করা হবে।

বুধবার (১২ জুন) দুপুরে দ্য ডেইলি ক্যাম্পাসের সাথে আলাপকালে এসব কথা জানান আন্তঃশিক্ষা সমন্বয় বোর্ড সভাপতি এবং ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর ড. খন্দোকার এহসানুল কবির।

ঢাকা বোর্ড চেয়ারম্যান বলেন, পরীক্ষকরা খাতা মূল্যায়ন শেষে বোর্ডে পাঠাতে শুরু করেছেন। অনেক খাতা এখনো আসা বাকি। সবগুলো খাতা পাওয়ার পর নম্বর ইনপুট দেওয়াসহ অন্যান্য কাজ করতে কিছুটা সময় লাগবে। এটি শেষ হওয়ার পর ফল প্রকাশের সম্ভাব্য সময় বলা যাবে।

এবার পরীক্ষকরা খাতা নিতে কিছুটা বিলম্ব করেছেন। বিষয়টি ফলাফল বিলম্ব হওয়ার কারণ হবে কি, এমন প্রশ্নের জবাবে খন্দোকার এহসানুল কবির আরও বলেন, ‘পরীক্ষকরা নির্দিষ্ট সময়সীমার মধ্যে খাতা নিয়ে গেছেন। এটি নিয়ে তেমন কোনো সমস্যা হয়নি। আমরা আশা করছি ৬০ দিনের মধ্যেই ফল প্রকাশ করা সম্ভব হবে।

এবার ৯টি সাধারণ শিক্ষা বোর্ডের অধীনে এসএসসি পরীক্ষায় অংশ নিয়েছেন ১৪ লাখ ৯০ হাজার ১৪২ জন। এর মধ্যে ছাত্র ৭ লাখ এক হাজার ৫৩৮ জন এবং ছাত্রী ৭ লাখ ৮৮ হাজার ৬০৪ জন। দুই হাজার ২৯১টি কেন্দ্রে ১৮ হাজার ৮৪টি প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা পরীক্ষায় অংশ নিয়েছে।

মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীনে পরীক্ষার্থী রয়েছে ২ লাখ ৯৪ হাজার ৭২৬ জন। এর মধ্যে ছাত্র এক লাখ ৫০ হাজার ৮৯৩ জন এবং ১ লাখ ৪৩ হাজার ৮৩৩ জন ছাত্রী। এই বোর্ডের অধীনে পরীক্ষা কেন্দ্রের সংখ্যা ৭২৫টি। প্রতিষ্ঠানের সংখ্যা ৯ হাজার ৬৩টি।

অপরদিকে, কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে সর্বমোট পরীক্ষার্থীর সংখ্যা ১ লাখ ৪৩ হাজার ৩১৩ জন। এর মধ্যে ছাত্র ১ লাখ ৮ হাজার ৩৮৫ এবং ছাত্রী ৩৪ হাজার ৯২৮ জন।

ট্যাগ: এসএসসি
চাঁদা না পেয়ে চিকিৎসককে হত্যার হুমকি, দেশীয় অস্ত্রসহ আটক ৭
  • ০৯ সেপ্টেম্বর ২০২৬
আরব আমিরাতকে হারিয়ে সেমিফাইনালে বাংলাদেশ, প্রতিপক্ষ কারা
  • ০৯ সেপ্টেম্বর ২০২৬
সরকারি চাকরিতে ভাইভার নম্বর বাড়ানোর প্রতিবাদে জবিতে বিক্ষোভ…
  • ০৯ সেপ্টেম্বর ২০২৬
জাতিসংঘে সাধারণ পরিষদের সভাপতি হিসেবে শপথ নিলেন পররাষ্ট্রমন…
  • ০৯ সেপ্টেম্বর ২০২৬
ভাইবায় নম্বর বৃদ্ধির প্রতিবাদে কাল কুবিতে মানববন্ধন
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
ভাইভায় নম্বর বাড়ানোর প্রতিবাদে জাবিতে জাকসুর বিক্ষোভ
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9