ইবতেদায়ি শিক্ষক-কর্মচারীদের এপ্রিলের বেতন নিয়ে সুখবর

২১ মে ২০২৫, ০৮:৪২ PM , আপডেট: ৩১ মে ২০২৫, ১১:৩৬ AM
মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর

মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর © ফাইল ছবি

স্বতন্ত্র ইবতেদায়ি মাদ্রাসার শিক্ষক-কর্মচারীদের এপ্রিল মাসের বেতন নিয়ে সুখবর দিয়েছে মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর। ইতোমধ্যে এপ্রিল মাসের অনুদানের অর্থের চেক ছাড় হয়েছে। শিক্ষক-কর্মচারীরা ব্যাংক থেকে অর্থ তুলতে পারবেন।

মঙ্গলবার মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের সহকারী পরিচালক (অর্থ) মো. শরিফুল ইসলাম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ‘মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের আওতাধীন স্বতন্ত্র ইবতেদায়ি মাদ্রাসার অনুদানভুক্ত শিক্ষকগণের এপ্রিল/২০২৫ মাসের আর্থিক অনুদানের সরকারি অংশের ৪টি চেক অনুদান বন্টনকারী অগ্রণী ও রূপালী ব্যাংক লিমিটেড, প্রধান কার্যালয় এবং জনতা ও সোনালী ব্যাংক লিমিটেড, স্থানীয় কার্যালয়ে অনুযায়ী হস্তান্তর করা হয়েছে। অনুদানভুক্ত শিক্ষকগণ ২০ তারিখের পর সংশ্লিষ্ট ব্যাংক হতে এপ্রিল/২০২৫ মাসের আর্থিক অনুদানের সরকারি অংশ উত্তোলন করতে পারবেন।’

ইবির ৫ম সমাবর্তন ২ ফেব্রুয়ারি, নিবন্ধনের তারিখ ও ফি নির্ধা…
  • ১৮ অক্টোবর ২০২৬
১৩ ক্যাটাগরির ৩২ পদে চাকরি ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ে, আবেদ…
  • ১৮ অক্টোবর ২০২৬
‘ইয়ুথ ভলান্টিয়ার অ্যাওয়ার্ড’ পেলেন রাকসুর ক্রীড়া সম্পাদক না…
  • ১৮ অক্টোবর ২০২৬
সংসদ ভবনের সামনে ছিনতাইকারীর হ্যাঁচকা টানে প্রধান শিক্ষকের …
  • ১৮ অক্টোবর ২০২৬
১ জানুয়ারির মধ্যে ১০ম গ্রেড বাস্তবায়ন চান প্রাথমিকের সহকারী…
  • ১৮ অক্টোবর ২০২৬
শিক্ষকদের বদলির ফল প্রকাশে প্রস্তুত মাউশি
  • ১৮ অক্টোবর ২০২৬