চার দিন ধরে মাদ্রাসাছাত্রী নিখোঁজ

০৯ মার্চ ২০১৯, ০১:১৮ PM

© টিডিসি ফটো

ফরিদপুরে চার দিন ধরে লিজা আক্তার (১৪) নাম এক মাদ্রাসাছাত্রী নিখোঁজ। গত মঙ্গলবার থেকে সে নিখোঁজ হয়। এ ব্যাপারে গত বুধবার কোতোয়ালি থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন নিখোঁজ ছাত্রীর মা। নিখোঁজ লিজা ফরিদপুর সদর উপজেলার গোয়ালচামট–মোল্লাবাড়ি সড়কের ইসলামিয়া মহিলা মাদ্রাসার সপ্তম শ্রেণির ছাত্রী এবং একই এলাকার মৃত আলমগীর শেখের মেয়ে।

জিডি (নম্বর ৩৭৯) সূত্রে জানা গেছে, মাদ্রাসায় না যাওয়ায় ঘটনার দিন লিজার মা রুবিয়া বেগম মেয়েকে বকাঝকা করেন। একপর্যায়ে লিজা ঘর থেকে বের হয়। এতে রুবিয়া বেগমের ধারণা ছিল মেয়ে মাদ্রাসায় যাচ্ছে। কিন্তু এরপর থেকে সে নিখোঁজ। সম্ভাব্য সব স্থানে খুঁজেও তাকে পাওয়া যাচ্ছে না।

জানা যায়, লিজার গায়ের রং শ্যামলা, মুখমণ্ডল লম্বাটে, উচ্চতা আনুমানিক ৫ ফুট ৩ ইঞ্চি, হালকা-পাতলা গড়নের। ঘটনার সময় লিজার পরনে সালোয়ার-কামিজ ও কালো বোরকা ছিল। কেউ তার সন্ধান পেলে স্থানীয় পুলিশকে জানানোর জন্য লিজার পরিবার থেকে অনুরোধ করা হয়েছে।

মিরসরাইয়ে অগ্নি দগ্ধ হয়ে চীনা প্রকৌশলীসহ ৩ জনের মৃত্যু
  • ০৪ অক্টোবর ২০২৬
পাকা চুলের সঙ্গে ক্যানসারের যোগসুত্র, গবেষণা যা বলছে 
  • ০৪ অক্টোবর ২০২৬
সারাদেশের ইউএনওদের মীর শাহে আলমের সতর্কবার্তা
  • ০৪ অক্টোবর ২০২৬
সালাহউদ্দিন আহমেদের সমন্বয় ছাড়া ৩৬ দিনে জুলাই গণঅভ্যুত্থান …
  • ০৩ অক্টোবর ২০২৬
অস্থায়ী ক্যাম্পাসে ২০২৬-২৭ শিক্ষাবর্ষেই ভর্তি কার্যক্রম শুর…
  • ০৩ অক্টোবর ২০২৬
প্রতি জেলায় ‘স্পোর্টস ভিলেজ’ প্রতিষ্ঠা করা হবে: ক্রীড়া প্রত…
  • ০৩ অক্টোবর ২০২৬