কওমি মাদ্রাসা নিয়ে কটূক্তি, ঢাকায় আজ বিক্ষোভ করবে হেফাজত

০৭ মার্চ ২০১৯, ১১:৫২ PM

© ফাইল ফটো

কাদিয়ানীদের রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষণা এবং রাশেদ খান মেননের কওমি মাদ্রাসা নিয়ে কটূক্তিপূর্ণ বক্তব্যের প্রতিবাদে আজ শুক্রবার বাদ জুমা জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের উত্তর গেইটে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করবে ঢাকা মহানগর হেফাজত।

বৃহস্পতিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই ঘোষণা দেন ঢাকা মহানগর হেফাজতের সভাপতি মাওলানা নূর হোসাইন কাসেমী।বিক্ষোভ কর্মসূচিতে হেফাজত মহাসচিব আল্লামা জুনায়েদ বাবুনগরী উপস্থিত থাকবেন।

বিবৃতিতে ঢাকা মহানগর হেফাজত সভাপতি মাওলানা নূর হোসাইন কাসেমী বলেন, গত ৩ মার্চ জাতীয় সংসদ অধিবেশনে ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন হেফাজত আমির, হেফাজতে ইসলাম, উলামা-মাশায়েখ ও কওমি মাদ্রাসা শিক্ষার বিরুদ্ধে অত্যন্ত জঘন্য ভাষায় মিথ্যাচার ও কটূক্তিমূলক বক্তব্য দিয়েছেন।

পাশাপাশি তিনি কাদিয়ানীদের পক্ষে ও খতমে নবুওয়াত আন্দোলনের বিরুদ্ধে কথা বলেছেন এবং সাধারণ শিক্ষায় নাস্তিক্যবাদি ধ্যান-ধারণার শিক্ষা যুক্ত করতে সরকারের কাছে দাবি জানিয়েছেন। জাতীয় কবি কাজী নজরুল ইসলামকে নিয়েও কটূক্তি করেছেন। রাশেদ খান মেননের এমন হঠকারি বক্তব্যের কঠোর প্রতিবাদ করা প্রতিটি মুসলমানের ঈমানী কর্তব্য।

এর প্রতিবাদের হেফাজত আমীর আল্লামা শাহ আহমদ শফীর নির্দেশে হেফাজতে ইসলাম ঢাকা মহানগর কমিটির উদ্যোগে আগামীকাল শুক্রবার বাদ জুমা জাতীয় মসজিদ বায়তুল মোকাররম উত্তর গেটে প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল আয়োজন করা হবে।

নূর হোসাইন কাসেমী ঢাকা ও পাশ্ববর্তী জেলার হেফাজতের সকল নেতা-কর্মী ও সর্বস্তরের তৌহিদী জনতার প্রতি আগামীকাল বায়তুল মুকাররম উত্তর গেট থেকে হেফাজতের বিক্ষোভ মিছিল সফল করতে দলে দলে যোগ দেয়ার জন্য উদাত্ত আহ্বান জানান।

মিরসরাইয়ে অগ্নি দগ্ধ হয়ে চীনা প্রকৌশলীসহ ৩ জনের মৃত্যু
  • ০৪ অক্টোবর ২০২৬
পাকা চুলের সঙ্গে ক্যানসারের যোগসুত্র, গবেষণা যা বলছে 
  • ০৪ অক্টোবর ২০২৬
সারাদেশের ইউএনওদের মীর শাহে আলমের সতর্কবার্তা
  • ০৪ অক্টোবর ২০২৬
সালাহউদ্দিন আহমেদের সমন্বয় ছাড়া ৩৬ দিনে জুলাই গণঅভ্যুত্থান …
  • ০৩ অক্টোবর ২০২৬
অস্থায়ী ক্যাম্পাসে ২০২৬-২৭ শিক্ষাবর্ষেই ভর্তি কার্যক্রম শুর…
  • ০৩ অক্টোবর ২০২৬
প্রতি জেলায় ‘স্পোর্টস ভিলেজ’ প্রতিষ্ঠা করা হবে: ক্রীড়া প্রত…
  • ০৩ অক্টোবর ২০২৬