অদম্য মেধাবী সেই রাসেলের লেখাপড়ার দায়িত্ব নিল ছাত্রশিবির

১৬ অক্টোবর ২০২৪, ০৯:৩৬ PM , আপডেট: ২৬ আগস্ট ২০২৫, ০৩:৩০ PM
রাসেলের লেখাপড়ার দায়িত্ব নিয়েছে ইসলামী ছাত্রশিবির

রাসেলের লেখাপড়ার দায়িত্ব নিয়েছে ইসলামী ছাত্রশিবির © সংগৃহীত

দুই হাত ও ডান পা নেই, আছে শুধু বাম পা। তাও আবার স্বাভাবিকের চেয়ে অনেক ছোট। বলেছিলাম নাটোরের অদম্য মেধাবী রাসেল মৃধার কথা। বাম পায়ের আঙুলের ফাঁকে কলম দিয়ে লিখে আলিম পাস করেন এই অদম্য প্রতিবন্ধী। এবার তার লেখাপড়ার দায়িত্ব নিয়েছে ইসলামী ছাত্রশিবির। বিষয়টি নিশ্চিত করেছেন সিংড়া উপজেলা ইসলামী ছাত্রশিবিরের সভাপতি ইমরান ফরহাদ।

রাসেলের পা দিয়ে লিখে আলিম পাস করার সংবাদ বিভিন্ন গণমাধ্যমে প্রচার হলে ছাত্রশিবির নেতৃবৃন্দের নজরে আসে। তারপর বুধবার (১৬ অক্টোবর) দুপুরে রাসেলকে শুভেচ্ছা জানাতে ও মিষ্টিমুখ করাতে তার বাসায় উপস্থিত হন সংগঠনের নেতাকর্মীরা।

রাসেল মৃধা সিংড়া পৌর এলাকার শোলাকুড়া ইসলামিয়া আলিম মাদরাসা থেকে পরীক্ষায় অংশগ্রহণ করে জিপিএ-৩.২৯ পেয়ে উত্তীর্ণ হন। তিনি শোলাকুড়া গ্রামের দিনমজুর আব্দুর রহিম মৃধার ছেলে। রাসেল ২০২২ সালে দাখিল পরীক্ষাতেও সাফল্যের সঙ্গে উত্তীর্ণ হন। 
 
সিংড়া উপজেলা ছাত্রশিবিরের সভাপতি ইমরান ফরহাদ বলেন, অদম্য রাসেলের খবর শুনে তার বাড়িতে গিয়ে শুভেচ্ছা জানাই। আমরা গিয়ে দেখেছি রাসেলদের পারিবারের অর্থনৈতিক অবস্থা খুব একটা ভালো নয়। এমন পরিস্থিতিতে রাসেলের লেখাপড়ার খরচ চালানো পরিবারের পক্ষে সম্ভব না। তাই আমরা সিদ্ধান্ত নেয়েছি, এখন থেকে চাকরি না পাওয়া পর্যন্ত রাসেলের লেখাপড়ার সকল খরচ বহন করবে ছাত্রশিবির। এছাড়াও রাসেলের চিকিৎসার জন্যও ছাত্রশিবিরের সহযোগিতা থাকবে।

এ সময় নাটোর জেলা ছাত্রশিবিরের সাবেক সভাপতি মীর মো. কুতুবুল আলম, উপজেলা অর্থ সম্পাদক মাহমুদ হাসান, পৌর ছাত্রশিবিরের সভাপতি মো. আল-আমিন প্রমুখ উপস্থিত ছিলেন। 

অনিশ্চয়তা কাটিয়ে আজ সেন্টমার্টিন যাচ্ছে একটি জাহাজ, বাকি জা…
  • ০৫ নভেম্বর ২০২৬
আজ ৮ ঘণ্টা পর্যন্ত বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়
  • ০৫ নভেম্বর ২০২৬
মহিষ ডাকাতি ও মাছ ছিনতাইয়ের ঘটনায় জড়িত ৪ নেতাকে বহিষ্কার কর…
  • ০৫ নভেম্বর ২০২৬
যে পাঁচ কারণে মধ্যবর্তী নির্বাচনে ভরাডুবি হলো ট্রাম্পের
  • ০৫ নভেম্বর ২০২৬
এইচএসসির ফলাফলে ধস, শিক্ষার্থীদের পড়ার টেবিলে ফেরাতে মাইকিং
  • ০৫ নভেম্বর ২০২৬
দুই যুগেও মেলেনি এমপিও, ঋণের চাপে সর্বস্বান্ত হয়ে প্রাণ গেল…
  • ০৪ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950