অনিয়ম-স্বেচ্ছাচারিতা, মাদ্রাসা সুপারের এমপিও বন্ধে নোটিশ

২৭ অক্টোবর ২০২৩, ১১:৩৬ AM , আপডেট: ১৪ আগস্ট ২০২৫, ০২:৫৬ PM
মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর

মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর © ফাইল ছবি

অনিয়ম-স্বেচ্ছাচারিতা ও ঊর্ধ্বকর্মকর্তাদের নির্দেশনা না মানা রংপুরে একটি মাদ্রাসার সুপারের বেতন-ভাতার সরকারি অংশ (এমপিও) স্থায়ীভাবে বন্ধ করতে চায় মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর। এজন্য অভিযুক্ত সুপারকে নোটিশ পাঠানো হয়েছে।

অভিযুক্ত মাদ্রাসা সুপারের নাম মো: আব্দুল গাফ্ফার। তিনি রংপুর সদর উপজেলার বায়তুল মোকাররম দাখিল মাদ্রাসার সুপার (ভারপ্রাপ্ত) হিসেবে কর্মরত রয়েছেন।

বৃহস্পতিবার মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের সহকারী পরিচালক (অর্থ) ও এমপিও বাছাই ও অনুমোদন কমিটির সদস্য সচিব মোঃ লুৎফর রহমান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

কারণ দর্শনোর নোটিশে মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর জানিয়েছে, ‘‘বায়তুল মোকাররম দাখিল মাদ্রাসার সুপার (ভারপ্রাপ্ত) সহকারী মৌলভী মো: আব্দুল গাফ্ফার (ইনডেক্স: R690397) কর্তৃক অনিয়ম, দায়িত্বহীনতা ও স্বেচ্ছাচারিতা ও মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের গত ১৩/০১/২০২০ তারিখের 57.25.0000.005.08.059.18- ১৮ নং স্মারকমূলে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের আদেশ ও সরকারি কাজে অবহেলা করেছেন। যা চাকুরী শৃঙ্খলা পরিপন্থী ও বিধি বর্হি:ভূত।

এমতাবস্থায়, এরুপ এহেন কার্যকলাপের জন্য মো: আব্দুল গাফ্ফার এর বেতন-ভাতা (এমপিও) সাময়িক স্থগিতসহ কেন স্থায়ীভাবে বন্ধ করা হবে না মর্মে সন্তোষজনক ব্যাখ্যা প্রদানের নিমিত্ত প্রয়োজনীয় কাগজপত্রসহ আগামী ৩ নভেম্বর নিম্নস্বক্ষরকারীর নিকট স্বশরীরে উপস্থিত হওয়ার জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো।’’

শিক্ষকদের বৈশাখী ভাতা নিয়ে সুখবর
  • ২৭ মার্চ ২০২৬
বন্য হাতি হত্যা করে মাটিচাপা, গোপন করতে ওপরেই ঘর নির্মাণ
  • ২৭ মার্চ ২০২৬
ইরানে হামলা জোরদারের আহ্বান জানিয়েছে সৌদি
  • ২৭ মার্চ ২০২৬
ঢাবিতে ‘সেকেন্ড টাইম’ ভর্তির সুযোগ নিয়ে যা বললেন নতুন উপাচা…
  • ২৭ মার্চ ২০২৬
মেডিকেল কলেজের ক্লাসে ছাত্রীকে প্রেম নিবেদন শিক্ষকের, অতঃপর…
  • ২৭ মার্চ ২০২৬
সংঘবদ্ধ মারামারির ঘটনায় ছাত্রলীগ নেতা গ্রেফতার
  • ২৭ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence