ছারপোকা মারার ওষুধ খেয়ে হাফিজিয়া মাদ্রাসা ছাত্রের মৃত্যু

০৪ সেপ্টেম্বর ২০২৩, ০৫:০৫ PM , আপডেট: ১৭ আগস্ট ২০২৫, ০২:৫৩ PM
ঢাকা মেডিকেলের মর্গ

ঢাকা মেডিকেলের মর্গ © ফাইল ছবি

রাজধানীর মধ্য বাড্ডা লিংক রোডের হাফিজিয়া মাদ্রাসা থেকে অচেতন অবস্থায় উদ্ধার করা মো. রিফাত নামের এক ছাত্রর মৃত্যু হয়েছে। আজ সোমবার (৪ সেপ্টেম্বর) সকালে অচেতন অবস্থায় তাকে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। জামিয়াতুল বালাগ নামে মাদ্রাসাটির শিক্ষার্থীরা জানায়, সে ছারপোকা নিধনের কীটনাশক খেয়ে ফেলে।  

মাদ্রাসাটির ছাত্র শাকিল আহমেদ জানান, সকাল সাড়ে ৭টায় ঘুম থেকে উঠে তিনি দেখেন, রিফাত ছটফট করছে। তার বুক জ্বালাপোড়া করছে বলে জানায় সে সময়। তখন মাদ্রাসা শিক্ষকদের জানালে তারা প্রথমে স্বজনদের খবর দেন। পরে স্বজনদের সহযোগিতায় রিফাতকে আলসামি হাসপাতালে নেওয়া হয়। অবস্থার অবনতি দেখে সেখান থেকে ঢাকা মেডিকেলে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

তিনি আরও জানান, হাসপাতালে নিয়ে যাওয়ার পথে রিফাত জানিয়েছে, সে ছারপোকা নিধনের কীটনাশক খেয়েছে।

রিফাতের মা মাহমুদা রহমান জানান, তাদের বাড়ি কিশোরগঞ্জের অষ্টগ্রাম উপজেলায়। রিফাতের বাবা আব্দুল মান্নান খান ব্যবসায়ী। দুই ভাইবোনের মধ্যে বড় রিফাত। পরিবারটি থাকে মধ্য বাড্ডায়। গত সপ্তাহে তাদের বাসা থেকে ৩০ হাজার টাকা চুরি হয়। পরবর্তীতে সেখান থেকে ২৬ হাজার টাকা পাওয়া যায়। এরপর আবার সেই ২৬ হাজার টাকা চুরি হয়। তখন রিফাতকে তার বাবা সন্দেহ করে মারধর করলে তখন রিফাত জানায়, তার সঙ্গে থাকা জ্বিন তাকে দিয়ে টাকা চুরি করিয়েছে। এরপর সে ২৩ হাজার টাকা বাসা থেকেই বের করে দেয়। তখন তার বাবা তাকে আবার বকাঝকা করে। এরপর সে বাসা থেকে মাদ্রাসায় চলে যায়। আজ সোমবার সকালে মাদ্রাসা থেকে তিনি খবর পান, তার ছেলের অবস্থা আশঙ্কাজনক। তখন তিনি মাদ্রাসা থেকে ছেলেকে হাসপাতালে নিয়ে যান।

ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ বাচ্চু মিয়া বলেন, মরদেহ ময়নাতদন্তের জন্য ঢামেক হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। বিষয়টি বাড্ডা থানাকে অবগত করা হয়েছে।

গ্রেপ্তারি পরোয়ানা নিয়ে আদালতে যাচ্ছেন পরীমনি, চাইবেন জামিন
  • ০৫ নভেম্বর ২০২৬
পে স্কেলের অসঙ্গতি দূর করতে সরকারের উচ্চ পর্যায়ের কমিটি
  • ০৫ নভেম্বর ২০২৬
শ্রমিকরা শিক্ষা-দীক্ষায় পিছিয়ে থাকায় ও শক্তিশালী ভয়েস না…
  • ০৫ নভেম্বর ২০২৬
নবম শিক্ষক নিয়োগ পরীক্ষার সম্ভাব্য সময় জানাল এনটিআরসিএ
  • ০৫ নভেম্বর ২০২৬
চীনের সঙ্গে কারিগরি শিক্ষা, প্রযুক্তি ও শিল্পপ্রতিষ্ঠানের ম…
  • ০৫ নভেম্বর ২০২৬
এইচএসসির সাপ্লিমেন্টারি পরীক্ষার ফরমপূরণ শুরু আজ, করবেন যেভ…
  • ০৫ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950