ভোলায় দাখিল পরীক্ষার্থীদের জন্য দোয়া-মোনাজাত

২৭ এপ্রিল ২০২৩, ০৫:০৫ PM , আপডেট: ২১ আগস্ট ২০২৫, ১০:১৭ AM
ভোলায় দাখিল পরীক্ষার্থীদের জন্য দোয়া-মোনাজাত

ভোলায় দাখিল পরীক্ষার্থীদের জন্য দোয়া-মোনাজাত © টিডিসি ফটো

ভোলার লালমোহন উপজেলার শতবর্ষী ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ লর্ডহার্ডিঞ্জ ফাযিল ডিগ্রী মাদ্রাসার দাখিল পরীক্ষার্থীদের সফলতা কামনায় দোয়া মাহফিলের অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২৭শে এপ্রিল) মাদরাসার হলরুমে আনুষ্ঠানিকভাবে পরীক্ষার্থীদের জন্য দোয়া-মোনাজাত করা হয়। এর আগে আলোচনা সভায় ভালো ফলাফল অর্জনের সহায়ক হিসেবে পরীক্ষার্থীদের দিক নির্দেশনামূলক বিভিন্ন পরামর্শ দেওয়া হয়।

এসময় লর্ডহার্ডিঞ্জ ফাযিল ডিগ্রী মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা ইউসুফের সভাপতিত্বে ও সহকারি শিক্ষক মোস্তফা কামালের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি ও ইউপি চেয়ারম্যান আলহাজ্ব আবুল কাশেম মিয়া।

এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লর্ডহার্ডিঞ্জ ফাযিল ডিগ্রি মাদ্রাসার সাবেক উপাধ্যক্ষ মাও: আবু তাহের। এসময় শিক্ষকদের মধ্য থেকে বক্তব্য রাখেন, প্রভাষক সালাউদ্দিন, প্রভাষক হেলাল উদ্দিন, সহকারী শিক্ষক ফকরুল আলম, মামুন চৌধুরী, রাবেয়া বেগম।

এছাড়াও দোয়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মাদ্রাসার শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক, এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গরা।

মুক্তিযোদ্ধা মেজর আখতারুজ্জামান গ্রেপ্তার, প্রতিবাদে বিক্ষো…
  • ০৩ অক্টোবর ২০২৬
শুধু ডিগ্রি নয়, চাই মানসম্মত উচ্চশিক্ষা
  • ০৩ অক্টোবর ২০২৬
ইবির বিভাগ থেকে পরীক্ষার খাতা উধাও, প্রোভিসির উপর দায় চাপান…
  • ০২ অক্টোবর ২০২৬
রোগীর সময়ও স্বাস্থ্যসেবার একটি মূল্যবান সম্পদ
  • ০২ অক্টোবর ২০২৬
হাদিকে ভালোবাসলে নতুন হল করুন, অন্যের নাম মুছতে হবে কেন
  • ০২ অক্টোবর ২০২৬
একটি মেডিকেলের কমিটি বিলুপ্ত করল ছাত্রদল
  • ০২ অক্টোবর ২০২৬