‘ঐক্যের বৃহত্তর স্বার্থে’ নির্বাচন করছেন না রাশেদ প্রধান

১৫ জানুয়ারি ২০২৬, ০৪:২৭ PM
রাশেদ প্রধান

রাশেদ প্রধান © সংগৃহীত

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ না নেওয়ার ঘোষণা দিয়েছেন জামায়াত নেতৃত্বাধীন ১১ দলের অন্যতম শরীক জাতীয় গণতান্ত্রিক পার্টির (জাগপা) মুখপাত্র রাশেদ প্রধান। ‘ঐক্যের বৃহত্তর স্বার্থে’ এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন তিনি। একই সঙ্গে গণভোটে ‘হ্যাঁ’ এবং ঐক্যের প্রার্থীদের হয়ে নির্বাচনী প্রচারণায় অংশগ্রহণ করবেন বলেও ঘোষণা দিয়েছেন।

আজ বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) বিকেলে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে এমন তথ্য জানিয়েছেন তিনি।

রাশেদ প্রধান লিখেছেন, ‘আজ ১৫ জানুয়ারি ২০২৬, বৃহস্পতিবার রাত ৮টায় আমাদের ঐক্যের আসন সমঝোতা ও অন্যান্য বিষয়ে প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হবে ইনশাআল্লাহ। পরিস্থিতি যাই হোক, আমরা সকলেই রাজপথের সাথী ও ভ্রাতৃপ্রতিম সংগঠন। অতএব বাংলাদেশ জামায়াতে ইসলামী, ইসলামী আন্দোলন এবং অন্যান্য দলের নেতৃবৃন্দ ও সমর্থকদের বিনয়ের সাথে অনুরোধ করছি— আপনারা দয়া করে একে অপরের প্রতি অনাকাঙ্ক্ষিত আচরণ ও শব্দ ব্যবহার থেকে বিরত থাকবেন।’

তিনি আরও লিখেছেন, ‘ঐক্যের বৃহত্তর স্বার্থে আমি এবার নির্বাচনে অংশগ্রহণ করব না। গণভোটে হ্যাঁ-এর পক্ষে এবং ঐক্যের প্রার্থীদের হয়ে নির্বাচনী প্রচারণায় অংশগ্রহণ করব ইনশাআল্লাহ। আমাকে যারা ভালোবাসেন, তারা দয়া করে মন খারাপ করবেন না। ব্যক্তি রাশেদ প্রধানের চেয়ে আমাদের সমঝোতা অনেক বেশি গুরুত্বপূর্ণ। আর আমাকে যারা ঘৃণা করেন, আপনারা আপনাদের চিরাচরিত ‘সুমধুর’ ভাষায় গালিগালাজ শুরু করতে পারেন। মহান রাব্বুল আলামিন আল্লাহ আমাদের ঐক্যের এই প্রচেষ্টা দেশের স্বার্থে কবুল করুন, আমিন। জাযাকাল্লাহু খাইরান।’

এর আগে রাশেদ প্রধান জাতীয় গণতান্ত্রিক পার্টির পক্ষ থেকে পঞ্চগড়-১ (পঞ্চগড় সদর, তেঁতুলিয়া, আটোয়ারী) ও পঞ্চগড়-২ (দেবীগঞ্জ-বোদা) আসনে প্রার্থিতা করার ঘোষণা দিয়েছিলেন। তবে হলফনামা সংক্রান্ত জটিলতার কারণে তার প্রার্থিতা বাতিল করে নির্বাচন কমিশন। পরে আপিলে তিনি প্রার্থিতা ফিরে পেয়েছিলেন।

এর মধ্যে পঞ্চগড়-১ আসনে ১১ দলের পক্ষে নির্বাচন করছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম। জামায়াতের প্রার্থী ও জেলা আমির ইকবাল হোসাইন ইতোমধ্যেই তার প্রার্থিতা প্রত্যাহার করেছেন। অপরদিকে পঞ্চগড়-২ আসনে জামায়াতের প্রার্থী বোদা উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও উপজেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য মো. সফিউল্লাহ সুফি। এখন পর্যন্ত তারই ওই আসন থেকে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার কথা রয়েছে।

জমি নিয়ে বিরোধে লাখ টাকার ফলজ গাছ কাটার অভিযোগ বিএনপি নেতার…
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
সারের দাবিতে বিক্ষোভের পর ‘গ্রেপ্তার আতঙ্কে’ কৃষকরা, নিরাপদ…
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন বিভাগে শিক্ষক নিয়ো…
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
চাঁপাইনবাবগঞ্জে ২৪ ঘন্টায় পদ্মার পানি স্থির, তবু পানিবন্দী …
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
ডাকসুর ‘শেষ’ কার্যনির্বাহী পরিষদের সভায় পরবর্তী নির্বাচনের …
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
কাতার চ্যারিটি নিয়োগ দেবে প্রজেক্ট অফিসার, আবেদন ৯ অক্টোবর …
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9