জামায়াত জোটের সংবাদ সম্মেলন রাত ৮ টায়

১৫ জানুয়ারি ২০২৬, ০২:৪০ PM , আপডেট: ১৫ জানুয়ারি ২০২৬, ০২:৪৩ PM
জামায়াতসহ শরিক দলগুলোর লোগো

জামায়াতসহ শরিক দলগুলোর লোগো © টিডিসি সম্পাদিত

আসন সমঝোতা নিয়ে সৃষ্ট জটিলতা দফায় দফায় আলোচনার পরও সমাধান না হওয়ায় শেষমেশ ইসলামী আন্দোলন বাংলাদেশ ছাড়াই জরুরি বৈঠকে বসেছেন জামায়াতসহ বাকি ১০ দলের শীর্ষ নেতারা। বৈঠকের বিষয়ে রাত ৮ টায় সংবাদ সম্মেলন করবে জামায়াত দলীয় জোট।

আজ বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) বৈঠকে উপস্থিত এক নেতা দ্য ডেইলি ক্যাম্পাসকে এ তথ্য নিশ্চিত করেছেন। 

তিনি বলেন, রুদ্ধদ্বার বৈঠক চলছে আমাদের। এ বিষয়ে ১০ দলীয় জোট রাতে সংবাদ সম্মেলন করবে। তখন বিস্তারিত জানানো হবে।

এর আগে, এদিন দুপুরে রাজধানীর মগবাজারে জামায়াতের কেন্দ্রীয় কার্যালয়ে দীর্ঘ নাটকীয়তার পর শেষমেশ ইসলামী আন্দোলন বাংলাদেশকে ছাড়া জরুরি বৈঠকে বসেছেন জামায়াতসহ বাকি ১০ দলের শীর্ষ নেতারা। আসন সমঝোতা নিয়ে সৃষ্ট জটিলতা দফায় দফায় আলোচনার পরও সমাধান না হওয়ায় উদ্ভূত সংকট মোকাবিলা এবং জোটের ভবিষ্যৎ নির্ধারণের লক্ষ্যে এই জরুরি বৈঠক অনুষ্ঠিত হয়।

বৈঠকে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমীর ড. সৈয়দ আব্দুল্লাহ মো. তাহের, বাংলাদেশ খেলাফত মজলিসের আমীর আল্লামা মামুনুল হক, জাতীয় নাগরিক কমিটি (এনসিপি)-এর আহ্বায়ক নাহিদ ইসলাম, বাংলাদেশ ডেমোক্রেটিক পার্টি (বিডিপি)-এর চেয়ারম্যান আনোয়ারুল ইসলাম চাঁদ, এবি পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু এবং খেলাফত মজলিশের মহাসচিব আহমাদ আব্দুর কাদেরসহ অন্যান্য শীর্ষ নেতারা।

গ্রীষ্মকালীন খেলা নিয়ে দুই স্কুলের ছাত্রীদের সংঘর্ষ, বিচার …
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
১১ প্রশাসনিক পদ থেকে সাদা দলের ৯ শিক্ষক-কর্মকর্তার পদত্যাগ
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
ট্রেইনি রিলেশনশিপ অফিসার নিয়োগ দেবে ইস্টার্ন ব্যাংক, আবেদন …
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
জগন্নাথ বিশ্ববিদ্যালয় দ্বিতীয় ক্যাম্পাসের পুকুরে নেমে দুই ন…
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
মাতামুহুরী নদীতে অবৈধ বালু উত্তোলন, দুটি মেশিন জব্দ
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
ধর্মমন্ত্রী-এলজিআরডি প্রতিমন্ত্রীকে আস্তে কথা বলতে বললেন ডে…
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9