শিক্ষার্থী বলাৎকারে মাদ্রাসা শিক্ষকের যাবজ্জীবন

১৯ ফেব্রুয়ারি ২০২৩, ০৪:৫৮ PM , আপডেট: ২৫ আগস্ট ২০২৫, ০৫:১০ PM
সুপ্রিম কোর্ট

সুপ্রিম কোর্ট © ফাইল ছবি

রাজধানীর দক্ষিণখান থানাধীন আলকাসিম মারকাজুত তাহফিজ মাদ্রাসার নাজারা বিভাগের ৯ বছরের এক শিক্ষার্থীকে বলাৎকারের দায়ে প্রতিষ্ঠানটির শিক্ষক মো. হাসমত আলীকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন ট্রাইব্যুনাল। আজ রবিবার (১৯ ফেব্রুয়ারি) ঢাকার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৫ এর বিচারক সামছুন্নাহার এ রায় ঘোষণা করেন।

সংশ্লিষ্ট আদালতের স্পেশাল পাবলিক প্রসিকিউটর আলী আসগর স্বপন রায়ের বিষয়টি নিশ্চিত করেন। 

আলী আসগর স্বপন বলেন, শিক্ষক হাসমত আলীকে যাবজ্জীবন কারাদণ্ডের পাশাপাশি ৫০ হাজার টাকা অর্থদণ্ড, অনাদায়ে তাকে আরও তিন মাস সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। রায় ঘোষণার সময় হাসমত আলী আদালতে উপস্থিত ছিলেন। 

আরও পড়ুন: সাংবাদিকদের সহযোগিতা করার নির্দেশনা দিল ছাত্রলীগ

মামলা সূত্রে জানা যায়, ২০১৯ সালের ২৬ নভেম্বর ওই শিক্ষার্থীকে বলাৎকার করেন হাসমত আলী। বিষয়টি কাউকে না জানাতে হুমকিও দিয়েছিলেন তিনি। তবে শিশুটি শিক্ষক কর্তৃক আঘাতের এ বিষয়টি তার মাকে বলে দেন। পরে ১ ডিসেম্বর দক্ষিণখান থানায় মামলা দায়ের করেন তার মা। 

শিক্ষার্থীকে বলাৎকারের মামলাটি তদন্ত করে দক্ষিণখান থানার উপপরিদর্শক (এসআই) সাইফুল ইসলাম হাসমত আলীকে অভিযুক্ত করে চার্জশিট দাখিল করেন। ২০২০ সালের ১২ অক্টোবর আসামির বিরুদ্ধে চার্জগঠন করে বিচার শুরু হয়।

বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার জন্য ৪ দিন এগোচ্ছে এইচএসসির পু…
  • ০৫ নভেম্বর ২০২৬
রিপাবলিকানদের পরাজয়ের জন্য ইরান যুদ্ধ দায়ী, এমন দাবি ‘বেশির…
  • ০৫ নভেম্বর ২০২৬
১ ডিসেম্বর এইচএসসির সাপ্লিমেন্টারি পরীক্ষার বিজ্ঞপ্তি বোর্ড…
  • ০৫ নভেম্বর ২০২৬
কৃষি তথ্য সার্ভিসে জনবল নিয়োগ, আবেদন অনলাইনে
  • ০৫ নভেম্বর ২০২৬
গাজীপুর শিল্পাঞ্চলের পরিস্থিতি স্বাভাবিক, কাজে ফিরেছেন শ্রম…
  • ০৫ নভেম্বর ২০২৬
গাজীপুরে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ ৪
  • ০৫ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950