তরুণ লেখক ফোরাম চট্টগ্রাম শাখার নেতৃত্বে জুয়েল-আতিক

১৮ আগস্ট ২০২১, ১২:৫৫ PM
সভাপতি জুয়েল ও সাধারণ সম্পাদক আতিক

সভাপতি জুয়েল ও সাধারণ সম্পাদক আতিক © টিডিসি ফটো

তারুণ্য ঠাসা বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরাম বৃহত্তর চট্টগ্রাম শাখার ২০২১-২২ বর্ষের কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। এতে সভাপতি হয়েছেন মুন্সি মুহাম্মদ জুয়েল এবং সাধারণ সম্পাদক আতিক আল মাসউদ।

আজ বুধবার (১৮আগস্ট) সংগঠনটির কেন্দ্রীয় সভাপতি মারজুকা রায়না ও সাধারণ সম্পাদক আনারুল ইসলাম স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরামের কেন্দ্রীয় নির্বাহী পর্ষদের সিদ্ধান্ত মোতাবেক, বৃহত্তর চট্টগ্রাম শাখার ২০২১-২২ (১ বছর) কার্যবর্ষের জন্য মুন্সি মুহাম্মদ জুয়েলকে সভাপতি এবং আতিক আল মাসউদ কে সাধারণ সম্পাদক হিসেবে অনুমোদন করা হলো।

এছাড়া বিজ্ঞপ্তিতে নবনির্বাচিত সভাপতি ও সাধারণ সম্পাদককে আগামী ৭ কার্যদিবসের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠন করে কেন্দ্রীয় দপ্তর সেলে জমা দিতে বলা হয়েছে। মুন্সি মুহাম্মদ জুয়েল এর আগে সংগঠনটির বৃহত্তর চট্টগ্রাম শাখার উপ-দপ্তর সম্পাদকের দায়িত্ব পালন করেছেন এবং আতিক আল মাসউদ প্রচার সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন।

উল্লেখ্য, ‘সুপ্ত প্রতিভা বিকশিত হোক লেখনীর ধারায়’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে ২০১৮ সালের ২৩ জুলাই যাত্রা শুরু করে সংগঠনটি। তরুণ লেখকদের পরামর্শ প্রদান, পত্রিকায় লেখা প্রকাশে সহযোগিতা করাসহ লেখালেখি বিষয়ক সভা, সেমিনার ও কর্মশালার আয়োজন করে থাকে বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরাম।

প্রাইম ব্যাংক পিএলসিতে সিনিয়র ম্যানেজার পদে চাকরি
  • ১৮ সেপ্টেম্বর ২০২৬
নেত্রকোনায় তুচ্ছ ঘটনায় দুই পক্ষের সংঘর্ষ, আহত ৫
  • ১৮ সেপ্টেম্বর ২০২৬
সিটি ব্যাংকে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার পদে জনবল নিয়োগ
  • ১৮ সেপ্টেম্বর ২০২৬
সাতকানিয়ায় দাখিলে কৃতিত্ব অর্জনকারী ছাত্রীদের সংবর্ধনা
  • ১৮ সেপ্টেম্বর ২০২৬
গবেষণায় অবদানের স্বীকৃতিস্বরূপ এআইটি অ্যালামনাই অ্যাওয়ার্ড …
  • ১৮ সেপ্টেম্বর ২০২৬
ব্রিটিশ ভারতে দাপ্তরিক ভাষা উর্দু
  • ১৮ সেপ্টেম্বর ২০২৬