কম্পিউটার-মোবাইলে পড়া যাবে ৭৩ গ্রন্থাগারের বই

০২ আগস্ট ২০২১, ০৬:৫৪ PM
কম্পিউটার-মোবাইলে পড়া যাবে ৭৩ গ্রন্থাগারের বই

কম্পিউটার-মোবাইলে পড়া যাবে ৭৩ গ্রন্থাগারের বই

খুব দ্রুত গতিতেই ডিজিটালের দিকে এগিয়ে যাচ্ছে দেশ। এবার ডিজিটালিইজ হতে যাচ্ছে দেশের ৭১টি সরকারি ও ২টি বেসরকারি গ্রন্থাগার। রোববার (১ জুলাই) রাতে আইসিটি বিভাগ ও সংস্কৃতি মন্ত্রণালয়ের মধ্যে ভার্চুয়ালি এক পর্যালোচনা সভায় এ তথ্য জানানো হয়।

সভায় সভাপতিত্ব করেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক। এতে ভার্চুয়ালি উপস্থিত ছিলেন-সংস্কৃতিবিষয়ক প্রতিমন্ত্রী কে এম খালিদ, বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের নির্বাহী পরিচালক পার্থপ্রতিম দেব, গ্রন্থাগার অধিদফতরের মহাপরিচালক আবু বক্কর সিদ্দিক ও বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের পরিচালক (প্রশিক্ষণ) মো. এনামুল কবির।

সভায় জানানো হয়, প্রতিটি লাইব্রেরির জন্য থাকছে স্বতন্ত্র লাইব্রেরি ব্যবস্থাপনার ডিজিটাল পদ্ধতি। যেখানে সাজানো থাকবে ই-বুক। থাকবে স্বতন্ত্র শিশু ও মুজিব কর্নার। প্রতিটি ই-লাইব্রেরি এমনভাবে সাজানো হচ্ছে, যাতে কম্পিউটার ছাড়াও সব ধরনের মোবাইল থেকেই স্বাচ্ছন্দ্যে গ্রন্থাগারে ভার্চুয়াল প্রবেশের মাধ্যমে পছন্দের বই পড়তে পারেন পাঠক।

সভায় আরও জানানো হয়, ল্যান নেটওয়ার্কে সংযুক্ত করে লাইব্রেরিগুলোকে ডিজিটাল রূপান্তরে তারহীন প্রযুক্তির ইন্টারনেট সংযোগ, আইপিফোন, বিভাগীয় গ্রন্থাগারগুলোর জন্য আরএফআইডি প্রযুক্তির ব্যবস্থা করবে আইসিটি বিভাগ।

উপায় নিয়োগ দেবে বিভাগীয় ৪ শহরে, আবেদন ১৩ আগস্ট পর্যন্ত
  • ০৪ আগস্ট ২০২৬
বিয়ের ৫ দিনের মাথায় না ফেরার দেশে তরুণ
  • ০৪ আগস্ট ২০২৬
প্রথমবার ভারতের টেস্ট দলে জম্মু-কাশ্মীরের ক্রিকেটার
  • ০৪ আগস্ট ২০২৬
কলেজ গভর্নিং বডির সভাপতিকে সরিয়ে এমপির স্ত্রীকে নিয়োগের আদে…
  • ০৪ আগস্ট ২০২৬
অফিসে ৮ ঘণ্টা বসে কাজ করলেই কি ভুঁড়ি বাড়ে, জানুন বিশেষজ্ঞদে…
  • ০৪ আগস্ট ২০২৬
অ্যাসোসিয়েট অফিসার নিয়োগ দেবে আড়ং, আবেদন ১৫ আগস্ট পর্যন্ত
  • ০৪ আগস্ট ২০২৬