ঘুম থেকে চিরঘুমে কবি আদিত্য কবির

০৯ ডিসেম্বর ২০২০, ০৮:৫০ PM

© সংগৃহীত

কবি ও লেখক আদিত্য কবির মারা গেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তিনি বিজ্ঞাপনী সংস্থা এশিয়াটিকে অ্যাসোসিয়েট ভাইস-প্রেসিডেন্ট হিসেবে যুক্ত ছিলেন। 

আদিত্যের ঘনিষ্ঠ সূত্রে জানা গেছে, আজ বুধবার (৯ ডিসেম্বর) ঘুমের মধ্যে মস্তিষ্কে রক্তক্ষরণ হয়ে মারা যান আদিত্য কবির। 

আদিত্য আজকের কাগজ ও ভোরের কাগজে সাংবাদিকতাও করেছেন। তিনি বিখ্যাত কবি হ‌ুমায়ূন কবিরের ছেলে।

এরই মধ্যে আদিত্যের মৃত্যুতে অনেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমে শোক প্রকাশ করেছেন। নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী ফেসবুকে লিখেছেন, আমাদের বন্ধুদের মধ্যে অনেক বিষয়েই আগানো ছিল আদিত্য, যারে লোকে আদিত্য কবির নামে জানত! চলে যাওয়ার ক্ষেত্রেও দেখা গেল ও-ই আগানো!

শিক্ষক ও লেখক আজফার হোসেন লেখেন, এই মাত্র খবর পেলাম, আমার এক সময়ের খুব কাছের মানুষ ও আমার প্রিয় মানুষ আদিত্য কবির- অসাধারণ মেধাবী কবি ও লেখক আদিত্য কবির-অল্প বয়সেই চলে গেল! ডেভাসটেটিং! গুছিয়ে যে কিছু বলব, সেটা সম্ভব হচ্ছে না এখন!

উপায় নিয়োগ দেবে বিভাগীয় ৪ শহরে, আবেদন ১৩ আগস্ট পর্যন্ত
  • ০৪ আগস্ট ২০২৬
বিয়ের ৫ দিনের মাথায় না ফেরার দেশে তরুণ
  • ০৪ আগস্ট ২০২৬
প্রথমবার ভারতের টেস্ট দলে জম্মু-কাশ্মীরের ক্রিকেটার
  • ০৪ আগস্ট ২০২৬
কলেজ গভর্নিং বডির সভাপতিকে সরিয়ে এমপির স্ত্রীকে নিয়োগের আদে…
  • ০৪ আগস্ট ২০২৬
অফিসে ৮ ঘণ্টা বসে কাজ করলেই কি ভুঁড়ি বাড়ে, জানুন বিশেষজ্ঞদে…
  • ০৪ আগস্ট ২০২৬
অ্যাসোসিয়েট অফিসার নিয়োগ দেবে আড়ং, আবেদন ১৫ আগস্ট পর্যন্ত
  • ০৪ আগস্ট ২০২৬