২৯ বছর বয়সেই বুকার জয়, বিশ্বকে চমকে দিলেন রিনভেল্ড

২৭ আগস্ট ২০২০, ০৯:৪১ AM

© সংগৃহীত

২০২০ সালের বুকার পুরস্কারের ঘোষণা দেওয়া হয়েছে। মাতৃভাষায় উপন্যাস লিখে এ বছর পুরস্কার জিতেছেন মার্কি লুকাস রিনভেল্ড। তার লেখা উপন্যাসের নাম, ‘দ্য ডিসকমফর্ট অব ইভিনিং।’ বিশ্বের তরুণতম বুকারজয়ী তিনি।

২৯ বছর বয়সে পৃথিবীর শ্রেষ্ঠ সাহিত্য খেতাব জিতে তিনি আলোড়ন তুলেছেন গোটা বিশ্বে। প্রথম ডাচ ঔপন্যাসিক হিসেবে পুরস্কারটি জিনতলেন তিনি। বইটি ইংরেজিতে অনুবাদ করেছেন মাইকেল হাচিসন। পুরস্কারের অংশীদার তিনিও।

আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, ‘দ্য ডিসকমফর্ট অব ইভিনিং’ বইটির কেন্দ্রীয় চরিত্র দশ বছরের এক বালিকা, নাম জশ। ভাই ম্যাথিস আইসস্কেটিংয়ে নিয়ে না যাওয়ায় তার ওপর রাগ করে। রীতিমতো অভিশাপও দেয়। তার কথা ফলে গিয়ে সেই দিনই মৃত্যু হয় ম্যাথিসের।

ঘটনার অভিঘাতে পঙ্গু হয় জশের বাবা-মা। গোটা উপন্যাসটি তার পরবর্তী বিষাদ ও মানসিক টানাপোড়েনকে ঘিরে আবর্তিত হয়।

রিনভেল্ড ডেইরি ফার্মে চাকরি করেন। নিজেও ভাইকে হারিয়েছেন। সেই বিষাদের ছায়াতেই উপন্যাসটি নির্মিত। বিচারকদের প্রধান টেড হডকিনসন বলেন, ‘ব্যতিক্রমী বিষয়, অবিশ্বাস্য প্রেক্ষাপটে নির্মিত উপন্যাস রিক্ত বাস্তব থেকে ক্রমেই অনতিক্রম্য সময়রেখায় নিয়ে যায়।’

চলতি বছর বুকারের জন্য ৩০টি ভাষার ১২৪টি বই বেছে নেওয়া হয়। পুরস্কারজয়ী রিনভেল্ড ও হ্যাচিসন যৌথভাবে পাচ্ছেন ৫০ হাজার ইউরো।

বিয়ের ৫ দিনের মাথায় না ফেরার দেশে তরুণ
  • ০৪ আগস্ট ২০২৬
প্রথমবার ভারতের টেস্ট দলে জম্মু-কাশ্মীরের ক্রিকেটার
  • ০৪ আগস্ট ২০২৬
কলেজ গভর্নিং বডির সভাপতিকে সরিয়ে এমপির স্ত্রীকে নিয়োগের আদে…
  • ০৪ আগস্ট ২০২৬
অফিসে ৮ ঘণ্টা বসে কাজ করলেই কি ভুঁড়ি বাড়ে, জানুন বিশেষজ্ঞদে…
  • ০৪ আগস্ট ২০২৬
অ্যাসোসিয়েট অফিসার নিয়োগ দেবে আড়ং, আবেদন ১৫ আগস্ট পর্যন্ত
  • ০৪ আগস্ট ২০২৬
২০২৫ সালের অনার্স দ্বিতীয় বর্ষের পরীক্ষার ফরম পূরণের সময় বৃ…
  • ০৪ আগস্ট ২০২৬