আমাদের প্রথম সেলফি!

১৯ জুন ২০২০, ১২:১৮ AM

© সংগৃহীত

পরিচালক-অভিনেত্রী মেহের আফরোজ শাওন। ব্যক্তিগত জীবনে নন্দিত কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদের সঙ্গে ২০০৫ সালে বিবাহ বন্ধনে আবদ্ধ হন তিনি। শাওনকে দ্বিতীয় স্ত্রী হিসেবে বরণ করার আগে প্রথম স্ত্রী গুলতেকিন আহমেদের সঙ্গে বিচ্ছেদ হয়। তারপরও দীর্ঘদিন আলোচনায় ছিল হুমায়ূন-শাওনের বিয়ে।

বাংলাদেশের সাংস্কৃতিক অঙ্গনে হুমায়ূন আহমেদ-শাওন নিঃসন্দেহে অন্যতম ‘সফল’ জুটি৷ ২০১২ সালে ক্যান্সারে আক্রান্ত হয়ে মারা যান হুমায়ূন আহমেদ। হুমায়ূন-শাওন দম্পতির প্রথম পুত্রসন্তান নিশাদ হুমায়ূন জন্মগ্রহণ করে ২০০৭ সালের ৭ ফেব্রুয়ারি। আর ২০১০ সালের ৬ সেপ্টেম্বর দ্বিতীয় পুত্রসন্তান নিনিত হুমায়ূন পৃথিবীর আলো দেখে।

হুমায়ূন আহমেদ মারা যাওয়ার কিছুদিন আগের একটি ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করেছেন শাওন। তিনি আজ বৃহস্পতিবার (১৮ জুন) তাঁর ফেসবুকে ছবিটি শেয়ার করে লিখেছেন, ‘আমাদের প্রথম সেলফি! এটাকে যে সেলফি বলে ঐ সময়ে তা-ও জানতাম না। শুধু মুহূর্তটা বন্দী করতে চেয়েছিলাম।’

তিনি আরও লিখেছেন, ‘দিনটি ছিল সোমবার, ১৮ জুন, ২০১২ সাল। কোলন সার্জারির ৭ম দিনে বেলভিউ হাসপাতাল থেকে বাসায় ফেরার ছুটি পেয়ে আনন্দিত হুমায়ূন বলেছিলেন, এসো দু’জনের একটা ছবি তুলি!’

সাতক্ষীরা মেডিকেলে অক্সিজেন সিলিন্ডারের পাশে অ্যাম্বুলেন্সে…
  • ০৪ আগস্ট ২০২৬
অক্টোবরে কলকাতায় খেলবে ব্রাজিল, জানা গেল প্রতিপক্ষ কারা
  • ০৪ আগস্ট ২০২৬
বেরোবিতে সংঘর্ষের পর নীরব ক্যাম্পাস, স্বাভাবিক ক্লাস-পরীক্ষা
  • ০৪ আগস্ট ২০২৬
অভিজ্ঞ ব্যাটিং কোচ পেল পাকিস্তান
  • ০৪ আগস্ট ২০২৬
অভিনয়শিল্পী রিনা রহমান আর নেই
  • ০৪ আগস্ট ২০২৬
পাবিপ্রবির স্বাধীনতা হলে ৯ মাস ধরে ডাইনিং রোটেশন বন্ধ, বাড়ছ…
  • ০৪ আগস্ট ২০২৬