নোয়াখালীর আঞ্চলিক গানের ‘সম্রাট’ হাশেম আর নেই

২৪ মার্চ ২০২০, ১১:২০ AM

নোয়াখালীর আঞ্চলিক গানের ‘সম্রাট’ নামে পরিচিত গীতিকার, সুরকার ও শিল্পী অধ্যাপক মো. হাশেম মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। সোমবার বেলা আড়াইটার দিকে ঢাকার আনোয়ার খান মডার্ন মেডিকেল কলেজ হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি গোলাম কুদ্দুছ এ তথ্য নিশ্চিত করেছেন।

তার বয়স হয়েছিল ৭৪ বছর। তিনি ফুসফুসের সংক্রমণ নিয়ে হাসপাতালে আইসিইউতে চিকিৎসাধীন ছিলেন।

গোলাম কুদ্দুছ জানান, ঢাকা সংগীত মহাবিদ্যালয়ের প্রথম ব্যাচের ছাত্র ছিলেন হাশেম। শিক্ষকতা পেশায় নিযুক্ত হয়ে নোয়াখালী সরকারি কলেজ, লক্ষ্মীপুর সরকারি কলেজ, কবিরহাট সরকারি কলেজসহ বিভিন্ন কলেজে বাংলা বিভাগে অধ্যাপনা করেন।

অধ্যাপক হাশেম নোয়াখালীর নিজস্ব সংস্কৃতি, লোকজ বিভিন্ন আচার নিয়ে অজস্র গান রচনা করেছেন, যেগুলো বেতারেও প্রচার হয়েছে। নোয়াখালীর সাংস্কৃতিক অঙ্গনের জনপ্রিয় মুখ ছিলেন হাশেম।

দিনে ক্রেতা, রাতে চোর! তালা কেটে ৬১ লাখ টাকার মোবাইল চুরি
  • ১৮ নভেম্বর ২০২৬
স্কুলছাত্রী ধর্ষণের ঘটনায় অভিযুক্তদের গ্রেপ্তার দাবিতে মানব…
  • ১৮ নভেম্বর ২০২৬
বিএনপি নেতার ছেলের নেতৃত্বে ছাত্রলীগের মিছিল, পদ গেল বাবার
  • ১৮ নভেম্বর ২০২৬
বিস্ফোরক ও অগ্নিসংযোগ মামলায় সাবেক কাউন্সিলর গ্রেপ্তার
  • ১৮ নভেম্বর ২০২৬
কিউএস র‍্যাঙ্কিংয়ে বাংলাদেশে ৪র্থ, বিশ্বের সেরা ১ হাজারে আই…
  • ১৮ নভেম্বর ২০২৬
গোপালগঞ্জ বিশ্ববিদ্যালয় দুইদিন বন্ধ ঘোষণা
  • ১৮ নভেম্বর ২০২৬