কবিতা: উদাসিনী মন

০৬ জুলাই ২০১৯, ০৬:১৯ PM

© সংগৃহীত

কার তরে মন দিলিরে গোলাপ?
হইল না রে প্রেমের আলাপ
বুঝল না রে মন, আমার বুঝল না রে মন
এমন ভালোবাসার ছিল কি প্রয়োজন?
বুঝল না রে মন, আমার বুঝল না রে মন।

চোখে চোখে ভাবের খেলা
নেশায় আমার কাটলো বেলা
জুটল না রে সাধের প্রিয়জন
এমন ভালোবাসার ছিল কি প্রয়োজন?
বুঝল না রে মন, আমার বুঝল না রে মন।

যার লাগি বইলাম পাহাড়
ছাড়ি ভাগের ক্ষুধার আহার
নিজের আত্মা করি সমর্পণ
এমন ভালোবাসার ছিল কি প্রয়োজন?
বুঝল না রে মন, আমার বুঝল না রে মন।

করে দিয়ে জগৎ কালো
হাঁটে নিয়ে একাই আলো
এমন ভালোবাসার ছিল কি প্রয়োজন?
বুঝল না রে মন, আমার বুঝল না রে মন।

৩৬ লাখ টাকায় ৪ পদে নিয়োগের অভিযোগ মাদ্রাসা অধ্যক্ষের বিরুদ্…
  • ১৮ সেপ্টেম্বর ২০২৬
ছুরিকাঘাতে মুক্তিযোদ্ধা রোস্তম আলী নিহত
  • ১৮ সেপ্টেম্বর ২০২৬
কুমিল্লায় ভুল চিকিৎসার অভিযোগে প্রসূতির মৃত্যু, হাসপাতাল বন…
  • ১৮ সেপ্টেম্বর ২০২৬
১৪ দেশের গবেষকদের নিয়ে যবিপ্রবিতে বৈশ্বিক প্রযুক্তি সম্মেলন…
  • ১৮ সেপ্টেম্বর ২০২৬
‎জাবিতে রাস্তার উন্নয়ন কাজ ও দুই শহিদের নামে স্থাপনার উদ্বো…
  • ১৮ সেপ্টেম্বর ২০২৬
মধুখালীতে নদীর পানিতে ডুবে ৩ বছরের শিশুর মৃত্যু
  • ১৮ সেপ্টেম্বর ২০২৬