কবিতা: থাকবো না যখন আমি

০৫ জুলাই ২০১৯, ০৫:৪১ PM

© সংগৃহীত

অতৃপ্ত এই পৃথিবীতে
কত যে আয়োজন,
অর্ধেক যে তার মায়া
বাকি অর্ধেক প্রয়োজন।

তাইতো বসে একা ভাবি
থাকবো না যখন আমি,
স্বার্থপর নিষ্ঠুর পৃথিবীতে
রাখবে কি মনে সবাই আমাকে?

হয়তো রাখবে না আর মনে
কারণ পৃথিবী একটা মায়াজাল,
যতদিন থাকতে তোমার অস্তিত্ব
স্মরণ করবে তোমায় সবাই।

মানুষ বাঁচে তার কর্মের মাঝে
বয়সের মাঝে বেঁচে থাকে না,
ছোট জীবনে কর্ম করো এমন
সবাই মনে রাখবে আজীবন।

আমি যে এক সেই অভাগিনী
যার নেই কোনো কর্মের কাহিনী,
আছে আজীবন বেঁচে থাকার সাধ
মৃত্যুর পরে কি মনে রাখবে আমায়?

যদি মৃত্যুর পর সবাই যায় ভুলে
থাকবো না যে ভালো ওপারে গিয়ে,
তাই তো বলি থাকবো না যখন আমি
মনে রাখবে কি সবাই এই আমাকে?

৩৬ লাখ টাকায় ৪ পদে নিয়োগের অভিযোগ মাদ্রাসা অধ্যক্ষের বিরুদ্…
  • ১৮ সেপ্টেম্বর ২০২৬
ছুরিকাঘাতে মুক্তিযোদ্ধা রোস্তম আলী নিহত
  • ১৮ সেপ্টেম্বর ২০২৬
কুমিল্লায় ভুল চিকিৎসার অভিযোগে প্রসূতির মৃত্যু, হাসপাতাল বন…
  • ১৮ সেপ্টেম্বর ২০২৬
১৪ দেশের গবেষকদের নিয়ে যবিপ্রবিতে বৈশ্বিক প্রযুক্তি সম্মেলন…
  • ১৮ সেপ্টেম্বর ২০২৬
‎জাবিতে রাস্তার উন্নয়ন কাজ ও দুই শহিদের নামে স্থাপনার উদ্বো…
  • ১৮ সেপ্টেম্বর ২০২৬
মধুখালীতে নদীর পানিতে ডুবে ৩ বছরের শিশুর মৃত্যু
  • ১৮ সেপ্টেম্বর ২০২৬