কবি সাজেদুল হকের ‘স্বপ্নের চুড়ি’

২১ মার্চ ২০১৯, ০৯:১৭ PM
সাজেদুল হক

সাজেদুল হক © টিডিসি ফটো

স্বপ্নের চুড়ি আমার দুমড়ে মুচড়ে কাঁচ-ভাঙা হয়ে
গেলো!
বৃষ্টি বিলাসী রাতে বাদল দিনের কদমফুল ফুটলো।
নাম না জানা শহরে, অনির্দিষ্ট গন্তব্যে ভবঘুরে পথিক
রওনা হলো;
সাদাকালো রঙ, মরিচাধরা অবয়ব, স্নিগ্ধ শরীরে
জলবায়ুর কম্পন।
শঙ্খচিল উড়ে গেলো, বিদঘুটে জোছনায় নিশুতি
পরিবারে অপেক্ষাগুলো জানলা দিয়ে ঘরপালালো।
অভাবের শহরে তুমি আমার-তৃষ্ণার্ত কাক, সময়ের
পাদদেশে অনভোরঙা আকাশে বিষাদগ্রস্ত
মেঘ,
রোজকার অনিয়ম ছন্দপতনে ভাবলেশহীন।

সাজেদুল হক
শিক্ষার্থী, ঢাকা কলেজ
সমাজবিজ্ঞান, দ্বিতীয় বর্ষ

৩৬ লাখ টাকায় ৪ পদে নিয়োগের অভিযোগ মাদ্রাসা অধ্যক্ষের বিরুদ্…
  • ১৮ সেপ্টেম্বর ২০২৬
ছুরিকাঘাতে মুক্তিযোদ্ধা রোস্তম আলী নিহত
  • ১৮ সেপ্টেম্বর ২০২৬
কুমিল্লায় ভুল চিকিৎসার অভিযোগে প্রসূতির মৃত্যু, হাসপাতাল বন…
  • ১৮ সেপ্টেম্বর ২০২৬
১৪ দেশের গবেষকদের নিয়ে যবিপ্রবিতে বৈশ্বিক প্রযুক্তি সম্মেলন…
  • ১৮ সেপ্টেম্বর ২০২৬
‎জাবিতে রাস্তার উন্নয়ন কাজ ও দুই শহিদের নামে স্থাপনার উদ্বো…
  • ১৮ সেপ্টেম্বর ২০২৬
মধুখালীতে নদীর পানিতে ডুবে ৩ বছরের শিশুর মৃত্যু
  • ১৮ সেপ্টেম্বর ২০২৬